আর্কাইভ
লগইন
হোম
এনসিপি
দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি করবেন না: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে। তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না। গতকাল সোমবার বিকালে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপনির্বাচনি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
6 দিন আগে
৩ দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির নেতৃবৃন্দ
৩ দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির নেতৃবৃন্দ
2026-03-12
রাষ্ট্রপতির অভিসংশনসহ ৩ দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থেকে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তারা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন অবস্থান কর্মসূচিতে রয়েছেন। তারা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ‘জনতার দাবি’ তুলে ধরতেই এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। এনসিপির দাবিগুলো হলো— সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা। দলটি বলছে, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ও সংবিধানের সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই এসব দাবি জানানো হচ্ছে।
সংসদে প্রথম অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে রাস্তায় নামতে হবে: নাহিদ ইসলাম এমপি
সংসদে প্রথম অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হলে রাস্তায় নামতে হবে: নাহিদ ইসলাম এমপি
2026-03-09
জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, আগামী ১২ তারিখ সংসদের প্রথম অধিবেশনে যদি সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হয়, আমরা আপনারা যারা হ্যাঁ ভোট দিয়েছি, নিজেদের ভোটাধিকার আর অধিকার আদায়ে আবারো রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, ঋণখেলাপি ও সংস্কারবিরোধী শক্তির বিরুদ্ধে আবারও লড়াইয়ে শামিল হবো। গতকাল রোববার (০৮ মার্চ) বরিশালে এনসিপি আয়োজিত বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দলের জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি
2026-03-08
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মানহানি, ভয়ভীতি দেখানো ও অবমাননার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত আজ রোববার (০৮ মার্চ) এই আদেশ দেন। এর পূর্বে এইদিন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম নাসির উদ্দিন পাটোয়ারীর নামে আদালতে মামলার আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম (আমীর) বলেন, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে আদালতে হাজির হতে সমন জারি করেছে।