আর্কাইভ
লগইন
হোম
কুমিল্লা
গেটম্যানদের অবহেলা কারণে কুমিল্লায় দুর্ঘটনা ঘটেছে: রেল প্রতিমন্ত্রী
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন গেটম্যানদের অবহেলায় ভয়াবহ এই রেল দুর্ঘটনা ঘটেছে। কুমিল্লায় বাস এবং ট্রেনের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানের অবহেলা রয়েছে। ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তাছাড়া স্টেশন মাস্টারকেও শাস্তির আওতায় আনা হচ্ছে। ঘটনা তদন্তের জন্য রেলওয়ের পক্ষ থেকে একটি বিভাগীয় এবং একটি জোনাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ব্যাপারে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। আজ রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লার বাস ট্রেনের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিটি বেরিয়ারকে অটোমেটিক সিস্টেমের আওতায় আনার চেষ্টা করছি। সেখানে নিরাপত্তাকর্মী থাকবে এবং ক্রসিং এর কাছাকাছি ট্রেন আসলে অটোমেটিক গেট গুলো বন্ধ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এসব কাজ দ্রুত সম্পাদনের জন্য নির্দেশনা দিয়েছেন। এই সময় মন্ত্রী রেলের দুর্ঘটনা কমাতে রেল কর্তৃপক্ষ নানামুখী পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।
1 দিন আগে
একমাত্র বেগম খালেদা জিয়ার সরকার দুর্নীতির লাগাম টানতে পেরেছে: তারেক রহমান
একমাত্র বেগম খালেদা জিয়ার সরকার দুর্নীতির লাগাম টানতে পেরেছে: তারেক রহমান
2026-01-26
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একমাত্র বেগম খালেদা জিয়ার সরকার দুর্নীতির লাগাম টেনে ধরতে পেরেছে। যে কোনো মূল্যে আবারও দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে মানুষের উপকার হবে না। গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১টার দিকে দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ধানের শীষ যখন ক্ষমতায় থাকে তখন দেশের সব স্তরে উন্নয়ন হয়। আমার কিছু চিন্তা ভাবনা আছে। দেশের গ্রামগঞ্জে শহরের প্রতিটি পরিবার নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে।
কুমিল্লার বুড়িচংয়ে সন্তানের সামনে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা
কুমিল্লার বুড়িচংয়ে সন্তানের সামনে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা
2026-01-10
নেশা করার টাকা না পেয়ে সন্তানের সামনে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে ও নির্যাতন চালিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার জজু সর্দারের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পর গত বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকালে বুড়িচং থানায় স্বামী ও শ্বশুরকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান। নিহত গৃহবধূর নাম লিজা আক্তার (৩৪)। তিনি পূর্ণমতির পূর্বপাড়ার জজু সর্দারের বাড়ির মৃত তাজুল ইসলামের মেয়ে ও বাউল শিল্পী ইমন সরকারের বোন।