আর্কাইভ
লগইন
হোম
হামজা চৌধুরী
হামজা–শমিতকে নিয়ে স্কোয়াড ঘোষণা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের
ভিয়েতনাম সফরের ঠিক আগ মুহূর্তে দল ছোট করলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা। ২৮ সদস্যের প্রাথমিক দল থেকে ৬ জন খেলোয়াড়কে বাদ দিয়ে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। গত এক সপ্তাহ ধরে ঢাকায় ক্যাম্প করে অনুশীলন করছিলেন ২৮ জন ফুটবলার। সেই তালিকায় নতুন সংযোজন হিসেবে ছিলেন ইংল্যান্ডের লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি সরাসরি ভিয়েতনামের হ্যানয়ে দলের সঙ্গে যোগ দেবেন। চূড়ান্ত দল থেকে বাদ পড়া ৬ জন হলেন- গোলরক্ষক ইশাক আকন্দ, ডিফেন্ডার ইসা ফয়সাল, মনজুরুর রহমান মানিক ও শাকিল হোসেন, মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র এবং ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
3 দিন আগে
বাফুফে হামজাদের আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায়
বাফুফে হামজাদের আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায়
2025-06-15
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শক্তিশালী দলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের কথা ভাবছে। গতকাল শনিবার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাফুফের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘প্রীতি ফুটবল ম্যাচের ক্ষেত্রে আমাদের ভাবনা আরও শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলা, যাতে দল আরও উন্নতি করতে পারে। এখন আমরা এশিয়ান কাপের জন্য লড়াই করছি। ভবিষ্যতে অলিম্পিক কোয়ালিফাইং, বা বিশ্বকাপ বাছাই আসবে। সেক্ষেত্রে প্রস্তুত হওয়ার জন্য ওই মানের দলের বিপক্ষে খেলতে হবে।’
হামজা-সামিত ফিরে গেলেন, আবারও ছুটিতে কাবরেরা
হামজা-সামিত ফিরে গেলেন, আবারও ছুটিতে কাবরেরা
2025-06-12
সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি বাছাইপর্বের ম্যাচ শেষে গতকাল দেশে ফিরে গেছেন হামজা চৌধুরী ও সামিত সোম। ম্যাচ শেষ হওয়ার পরদিনই ছুটিতে গেছেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। গতকল বুধবার (১১ জুন) ভোরে হামজা ইংল্যান্ড ও সামিত কানাডার উদ্দেশ্যে রওনা হন। তাদের ফ্লাইট ছিল ভোর ৬টায়। হোটেল থেকে রওনা হন ভোর ৪টায়। এরপরই স্পেনের উদ্দেশ্যে রওনা দেন কোচ কাবরেরাও। গুরুত্বপূর্ণ ম্যাচের পরদিনই কোচের ছুটিতে চলে যাওয়া কাবরেরার জন্য নতুন কিছু নয়। এর আগেও শিলং থেকে ফেরার পরদিনই তিনি ঢাকা ছেড়েছিলেন। গত আড়াই মাসে তিনি ঢাকায় ছিলেন মাত্র ৩ সপ্তাহ। এমনকি এপ্রিল ও মে মাসে ঘরোয়া ফুটবলের মৌসুম চলাকালেও তিনি অবস্থান করছিলেন স্পেনে।