জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন, নতুন কোচকে উপহার দিলেন মেসি
গতকাল শনিবার ৭৫ হাজারেরও বেশি দর্শকের সামনে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। কলোরাডো র্যাপিডসের বিপক্ষে এই জয়ে নতুন কোচ গিয়ের্মো হোইয়োস অভিষেক ম্যাচেই সাফল্য পেলেন।
মাত্র ৪ মাস আগে ক্লাবকে প্রথম এমএলএস কাপ জেতানো হাভিয়ের মাসচেরানো ‘ব্যক্তিগত কারণে’ মঙ্গলবার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর হোইয়োস কোচ হিসেবে যোগ দেন। তার দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল প্রথম ম্যাচ।
এই ম্যাচে আবার আরেক ইতিহাস গড়ে মিয়ামি। মেসিকে দেখার বিশাল চাহিদার কারণে ম্যাচটি ডেনভারের বড় এনএফএল স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছিল। মোট ৭৫,৮২৪ জন দর্শক উপস্থিত ছিলেন এই ম্যাচে। এটি এমএলএস ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দর্শক সংখ্যা।