আর্কাইভ
লগইন
হোম
সরকার
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে ৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি তেল আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে। আজ রোববার (০৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে এই কথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ‘এপ্রিল মাসে জ্বালানি তেলের যে চাহিদা রয়েছে, তা পূরণের জন্য প্রয়োজনীয় মজুত আছে।’ প্রায় ৩ মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘৩ মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে।’ জ্বালানি তেল আমদানি ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৩ মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।’
2026-04-05
আবার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে গেল ১৩৬ টন
আবার ভারতে ইলিশ রপ্তানির অনুমতি, ১২ দিনে গেল ১৩৬ টন
2025-09-29
দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে এবার ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি শুরুর প্রথম ১২ দিনে (১৬-২৭ সেপ্টেম্বর) এরইমধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে গেছে ৯৯ টন ইলিশ। আর আখাউড়া বন্দর দিয়ে গেছে আরও ৩৭ টন। মূলত, আগামী ০৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানির সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। হাতে মাত্র এক সপ্তাহ থাকায় অনুমতির সম্পূর্ণ পরিমাণ ইলিশ রপ্তানি হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।  ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি হওয়ায় রপ্তানির পরিমাণও কম। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা।