বাংলাদেশি শিক্ষার্থী ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা
মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল শনিবার (১৮ এপ্রিল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়, পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ালে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পাওয়াও অনিশ্চিত হয়ে পড়তে হতে পারে।