সোমবার, এপ্রিল ০৬, ২০২৬
৩০.৫°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
রমজান মাস
আজ জুমাতুল বিদা
আজ পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা। মর্যাদাপূর্ণ এই দিনটি মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। দিনটি রমজান মাসের শেষ দিন ও জুমাবার হওয়ায় মুসলমানদের কাছে এর আলাদা একটি বিশেষ তাৎপর্য রয়েছে। আগামী বছরে আরেক রমজানের কোনো জুমা ভাগ্যে নাও জুটতে পারে, সে বিশ্বাস থেকেই মুসলমানরা জুমাতুল বিদা বা রমজানের শেষ জুমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকেন। আজ মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন। এছাড়া, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ চেয়ে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে। রমজানের শেষ শুক্রবারটিকে ‘আল কুদস’ দিবস হিসেবেও পালন করা হয়। দেশে দেশে মুসলমানরা এদিন জুমার পর প্রতিবাদ র্যালী বের করে থাকেন। ইফতারের আগে বিশেষ আলোচনা ও মোনাজাতও করা হয়। নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার তাৎপর্য অনেক। রমজান সীমাহীন ফজিলতের মাস। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।
2026-03-20
রোজার দিনে যেসব খাবার শরীরকে সবসময় ঠান্ডা রাখে
2026-03-14
রমজান মাসে ইফতারে তরমুজের শরবতের যতসব উপকার
2026-03-05
রোজা রেখে স্বাস্থ্য ভালো রাখতে যেভাবে খাবার খাবেন
2026-03-02
এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী
2026-02-19
রমজান মাসে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
2026-02-19
আল-আকসায় মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে জুমার নামাজ পড়তে দেবে ইসরাইল
2026-02-19
রমজান মাস উপলক্ষ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের বিশেষ উদ্যোগ
2026-02-17
রমজান মাসকে সামনে রেখে আবারও বিশেষ পদক্ষেপ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ। পবিত্র এ মাসে মুসলিম খেলোয়াড়দের ইফতার করার সুযোগ দিতে ম্যাচ চলাকালে অল্প সময়ের জন্য খেলা থামানো হবে। চলতি সপ্তাহ থেকে শুরু হওয়া রমজানে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে এই সময় সূর্যাস্ত সাধারণত বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে হয়। ফলে শনিবার বিকেল সাড়ে পাঁচটা এবং রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচগুলোতে প্রয়োজন হলে সাময়িক বিরতি দেওয়া হতে পারে।
প্রতিদিন সাড়ে ৭ হাজার ইফতার বিতরণ করছে আমিরাতি সংস্থা
2025-03-11