আর্কাইভ
লগইন
হোম
মেক্সিকো
বিশ্বকাপের পূর্বেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ
নিকট দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। আর মাত্র ৫৩ দিন পরই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবলের বিশ্বআসর। তবে এই বিশ্বকাপে খেলা দেখতে গেলে দর্শকদের খরচ করতে হবে বাড়তি অর্থ। ম্যাচ টিকিটের দাম ২০২২ বিশ্বকাপ থেকে ১০ গুণ বেড়ে গেছে, এটা পুরোনো খবর। এবার যুক্তরাষ্ট্রে পরিবহন খরচও বেড়ে গেছে এক লাফে ১২ গুণ। আমেরিকার নিউজার্সিতে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া দর্শকদের ট্রেনে যাতায়াতে গুনতে হবে ১৫০ ডলার। অথচ স্বাভাবিক সময়ে একই পথে যাতায়াতের ভাড়া মাত্র ১২.৯০ ডলার। স্থানীয় কর্তৃপক্ষের এই ঘোষণায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
5 দিন আগে
বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী মেক্সিকো
বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী মেক্সিকো
2025-12-03
মেক্সিকো বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে উদগ্রীব বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) মেক্সিকোতে এক অনুষ্ঠানে এই কথা জানানো হয়। এই সময় মেক্সিকো-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপও গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। অনুষ্ঠান শুরুর পূর্বে বাংলাদেশের রাষ্ট্রদূতকে মেক্সিকো পার্লামেন্টের অধিবেশন কক্ষে আমন্ত্রণ জানানো হয়, যেখানে তিনি কর্মরত আইনপ্রণেতাদের ভোটাভুটির কার্যক্রম প্রত্যক্ষ করেন। অনুষ্ঠানে যোগ দেন জর্ডানের রাষ্ট্রদূত আদলি কাসেম আলখালেদি এবং আইভরি কোস্টের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন রবার্ট লি। অধিবেশন চলাকালে কংগ্রেসের প্রেসিডেন্ট কেনিয়া লোপেস রাবাদান রাষ্ট্রদূত মুশফিকুল ফজুল আনসারীকে স্বাগত জানিয়ে মেক্সিকোর সব আইনপ্রণেতার (এমপি) সামনে মেক্সিকো-বাংলাদেশ মৈত্রী গ্রুপের আনুষ্ঠানিক ঘোষণা দেন। 
বিশ্বকাপের ইতিহাসে প্রথম: সেমিফাইনালের পূর্বে মুখোমুখি হবে না শীর্ষ ৪ দেশ
বিশ্বকাপের ইতিহাসে প্রথম: সেমিফাইনালের পূর্বে মুখোমুখি হবে না শীর্ষ ৪ দেশ
2025-11-26
আসন্ন ২০২৬ বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো এমন এক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, যেখানে শীর্ষ বাছাই করা ৪টি দেশ সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হতে পারবে না। ফিফা নিশ্চিত করেছে যে, টুর্নামেন্টের উত্তেজনা শেষ পর্যন্ত ধরে রাখতে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে ড্রয়ে এমনভাবে বিন্যস্ত করা হবে যেন তারা শেষ চারের আগে একে অপরের বাধা হয়ে না দাঁড়ায়। ফিফার ঘোষণা অনুযায়ী, প্রথম বাছাই স্পেন ও দ্বিতীয় বাছাই আর্জেন্টিনাকে ‘পেয়ার’ বা জোড়া করে ড্রয়ের সম্পূর্ণ বিপরীত দুটি অর্ধে রাখা হবে। একইভাবে তৃতীয় বাছাই ফ্রান্স ও চতুর্থ বাছাই ইংল্যান্ডকেও আলাদা অর্ধে রাখা হবে। এর ফলে, যদি এই ৪টি দেশ নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তবে সেমিফাইনালের আগে ইংল্যান্ডের সঙ্গে স্পেন বা আর্জেন্টিনার দেখা হওয়ার কোনো সুযোগ নেই। আর ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের দেখা হতে পারে কেবল ফাইনালে।
২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো আরো ৮ দেশ
২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো আরো ৮ দেশ
2025-11-19
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ০৫ ডিসেম্বর। তবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের মধ্যে এখনো সব দলের জায়গা নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত বাছাইপর্ব শেষে ৪২টি দল আসন্ন বিশ্বকাপ আসরের টিকিট নিশ্চিত করেছে। গত মঙ্গলবার ও বুধবার নতুন করে আরও ৮টি দল কোয়ালিফাই করেছে। বাকি ৬টি দল প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে। বিগত ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন কিছুটা দেরিতে তাদের বাছাই অভিযান শুরু করার পর অবশেষে গতকাল তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেই তারা ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়। এতে স্প্যানিশদের টানা অপরাজেয় থাকার সংখ্যা দাঁড়াল ৩১ ম্যাচে—যা শুরু হয়েছিল ২০২৩ সালের নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে।