আর্কাইভ
লগইন
হোম
মার্কিন যুক্তরাষ্ট্র
আজ ট্রাম্পের ডেডলাইন শেষ হচ্ছে, ইরানের সঙ্গে সমঝোতা যেসব দেশগুলো
হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা শেষ হচ্ছে আজ রাতে। তবে এই সময়সীমা ঘনিয়ে আসার আগেই এশিয়ার কয়েকটি দেশ তাদের জাহাজ চলাচল নিশ্চিত করতে তেহরানের সঙ্গে আলাদা সমঝোতায় পৌঁছেছে। গতকাল সোমবার (০৬ এপ্রিল) ট্রাম্প হুঁশিয়ারি দেন, মঙ্গলবার রাত ৮টা বা গ্রিনিচ সময় মধ্যরাতের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ইরান কোনো চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্র ‘এক রাতেই’ দেশটিকে ধ্বংস করে দিবে। কিন্তু এর আগেই কয়েকটি দেশ তেহরানের সঙ্গে আলোচনা করে তাদের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে। বিশেষ করে এশিয়ার দেশগুলো এই বিষয়ে বেশি সক্রিয়। কারণ তাদের অর্থনীতি উপসাগরীয় অঞ্চলের জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
2026-04-07
জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’
জোহরান মামদানির ঐতিহাসিক বিজয় বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’
2025-11-08
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানি ঐতিহাসিক জয় পেয়েছেন। জয় হয়েছে প্রবাসী বাংলাদেশিদের। বাংলাদেশি ‘আঙ্কেল আন্টিদের’। যুক্তরাষ্ট্রের মূলধারার সব মিডিয়ায় এই নির্বাচনে বাংলাদেশিদের ভূমিকাকে গৌরোবজ্জল বলে উল্লেখ করা হয়েছে। শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলমান এবার ভোট দিয়েছেন। যার অধিকাংশ ভোটই পেয়েছেন জোহরান মামদানি। মুসলমান হিসেবে ভালোবাসার আবেগকে ধারণ করে বারবার মামদানি বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিউইয়র্ক টাইমস এই নির্বাচনে একটি ছোট উদীয়মান বাংলাদেশি কমিউিনিটি মামদানিকে নির্বাচিত করতে যে ভূমিকা রেখেছে তার ফলাও করে প্রচার করেছে। বাংলাদেশিরাই ছিল মামদানির নির্বাচনী প্রচারণার ভ্যানগার্ড। নির্বাচনের দিন বাংলাদেশি মহিলারা ঘর থেকে বের হয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন সূর্য উঠার আগেই।