আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ব্যাংক
বৃহস্পতিবার (১৯ মার্চ) যেসব ব্যাংকের শাখা খোলা থাকবে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে আগামিকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কিছু শাখা স্বল্পসংখ্যক জনবল দিয়ে খোলা রাখা হবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাকশিল্প-ঘন এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো এদিন কার্যক্রম পরিচালনা করবে। ব্যাংকের অফিস সময় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত, তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য স্বল্প বিরতি থাকবে।
5 দিন আগে
দেশে আসছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল
দেশে আসছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল
2025-12-04
বাংলাদেশে শীঘ্রই কার্যক্রম শুরু করতে চাইছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ এবং এর ফলে দেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা সহজেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। গত মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই আয়োজিত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এই তথ্য জানান। অনুষ্ঠানে কৃষিখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ৮ জন ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পাঁচ শতাধিক আবেদন যাচাই-বাছাই করে এই বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। এ সময় গভর্নর বলেন, ‘পেপ্যাল বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী। ব্যাংকের মাধ্যমে এলসি খোলার মাধ্যমে ছোট চালানে পণ্য রপ্তানি করা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কঠিন হয়ে যায়। পেপ্যালের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম চালু হলে তারা সহজেই ইউরোপ, আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশে পণ্য পাঠাতে পারবেন এবং দ্রুত পণ্যের দাম দেশে আনা সম্ভব হবে।’
আগামিকাল বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট
আগামিকাল বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট
2025-12-03
বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্তিক স্থাপত্য শীর্ষক সিরিজের নতুন নোট আগামিকাল বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বাজারে আসছে। কাগুজে সব ধরনের নোটের পাশাপাশি এই নোট চলবে। গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন সিরিজের ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার ৫০০ টাকার নতুন নোট বাজারে যুক্ত হচ্ছে।
নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের সেই উপ-পরিচালক মাদারীপুরে উদ্ধার
নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের সেই উপ-পরিচালক মাদারীপুরে উদ্ধার
2025-11-12
নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমানকে মাদারীপুর শহরের এক আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের পুরানবাজার এলাকার রয়েল রেস্ট হাউস থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন,বাংলাদেশ ব্যাংকের একজন উপ-পরিচালক নিখোঁজ ছিলেন। তথ্যের ভিত্তিতে মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছে বলে খবর পাই। পরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার জানান, তিনি একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দেন এবং আমাদের হোটেলে অবস্থান করছিলেন। পরে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়।