আর্কাইভ
লগইন
হোম
বঞ্চিত
জুলাই সনদ ইস্যুতে ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে বিএনপি’: গোলাম পরওয়ার
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই অবস্থানকে রাজনৈতিক ‘দ্বিচারিতা’ বলে আখ্যা দেন। গতকাল সোমবার (২৩ মার্চ) দুপুর ২টায় কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। সাংগঠনিক সফরে এসে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সহস্রাধিক প্রাণ ও হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, এখন তারা সেখান থেকে সরে এসেছে।
4 ঘন্টা আগে
’সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন’: বিপাশা হায়াত
’সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন’: বিপাশা হায়াত
2026-01-18
দেশের একসময়ের টিভি পর্দার আলোচিত জুটি বিপাশা হায়াত-তৌকির আহমেদ। দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় এই জুটি বাস্তবজীবনেও একসঙ্গে গাঁটছড়া বাঁধেন ১৯৯৯ সালে। পরিচয়ের শুরু থেকেই দুইজনের বোঝাপড়াটা ছিল দারুণ, সেই প্রেক্ষিতেই বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরুর সিদ্ধান্ত নেন আলোচিত এই যুগল। এখনো এই দম্পতিকে নিয়ে ভক্তদের আগ্রহ এতটুকুও কমেনি। সম্প্রতি বিয়ের আড়াই যুগ পর তাদের বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন বিপাশা হায়াত। শুরুতেই পডকাস্টটিতে শুধু তৌকির আহমেদ থাকলেও পরে চমকে দিয়ে সেখানে উপস্থিত হন বিপাশা হায়াতও। তৌকিরের সঙ্গে তার কি নিয়ে স্বপ্ন ছিল সে প্রসঙ্গে জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ‘তৌকীর আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুইজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।’
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোকবার্তা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নের শোকবার্তা
2025-12-30
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই শোক বার্তা দেওয়া হয়। বার্তায় বলা হয়, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
জামায়াতের যে দুই প্রতিনিধি জুলাই সনদে স্বাক্ষর করবেন
জামায়াতের যে দুই প্রতিনিধি জুলাই সনদে স্বাক্ষর করবেন
2025-10-13
সম্প্রতি জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের পদ্ধতি, বিশেষ করে গণভোটের সময় নিয়ে মতবিরোধ থাকলেও সনদে স্বাক্ষরের জন্য বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব রাজনৈতিক দল দুইজন করে প্রতিনিধির নাম ঐক্যমত্য কমিশনের কাছে পাঠিয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও সনদে স্বাক্ষরের জন্য দুইজন শীর্ষ নেতার নাম ঠিক করা হয়েছে। তারা হলেন-দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আবদুল্লাহ মোহাম্মদ তাহের ঐকমত্য কমিশনের আলোচনায় জামায়াতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন এতোদিন। আর দলের সেক্রেটারি তথা অন্যতম শীর্ষ নেতা হিসেবে সনদের স্বাক্ষর করবেন পরওয়ার।