আর্কাইভ
লগইন
হোম
ফুটবল
২০২৬ ফুটবল বিশ্বকাপে খেলবে না ইরান দল
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর পাল্টা হামলা চালায় ইরান, যার প্রভাব ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। হামলা-পাল্টা হামলার মধ্যেই ইরান সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামাল টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানান, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়ার মতো কোনো অবস্থা নেই। আমাদের ওপর কয়েক মাসের ব্যবধানে দুইটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছে।’
2026-03-12
ব্রুনাইয়ের জালে বাংলাদেশের লাল-সবুজের কিশোরদের ৮ গোল
ব্রুনাইয়ের জালে বাংলাদেশের লাল-সবুজের কিশোরদের ৮ গোল
2025-11-24
বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দ ধরে রাখলো। ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চীনের চোংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই ম্যাচে ওপু, রিফাত, ফয়সাল, মানিক, আলিফ ও বায়জিতরা আকর্ষণীয় ফুটবলে দর্শকদের মাতিয়ে রাখেন। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ম্যাচের আগে গ্রুপের ৩ দলই ৩ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে এগিয়ে ছিল লাল-সবুজের কিশোররা। ব্রুনাইয়ের বিপক্ষেও সেই আধিপত্য ধরে রাখার লক্ষ্য ছিল দলের। মাঠে নেমেই প্রতিজ্ঞাটি বাস্তবায়ন করে বাংলাদেশ।
নতুন ‘মিস ইউনিভার্স’ কে এই ফাতিমা বশ?
নতুন ‘মিস ইউনিভার্স’ কে এই ফাতিমা বশ?
2025-11-22
‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মুকুট জয় করেছেন মেক্সিকান সুন্দরী ফাতিমা বশ। এই সুন্দরী প্রতিযোগিতায় ১২১ দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। এই আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ২৫ বছর বয়সি ফাতিমা বশকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মুকুট বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কেজার থাইলভিগ। এবারের আসরে রানারআপ হয়েছেন থাইল্যান্ডের প্রভিনার সিং। মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। মেক্সিকোতে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। ইতালির মিলান ও যুক্তরাষ্ট্রের ভারমন্টেও থেকেছেন কিছুদিন। তিনি এই আসরে অনেকবার সমালোচনার জন্ম দিয়েছেন। তবে দৃঢ় প্রত্যয়ে নিজের দুর্বলতাকে শক্তিতে রূপ দিয়েছেন।
ভারত ফিফার অনুমতি ছাড়াই ‘বিদেশি’ ফুটবলার নিয়ে ঢাকায় এসেছে
ভারত ফিফার অনুমতি ছাড়াই ‘বিদেশি’ ফুটবলার নিয়ে ঢাকায় এসেছে
2025-11-16
এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের ফিরতি লেগে আগামী ১৮ নভেম্বর সি গ্রুপের ম্যাচে বাংলাদেশে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ খেলতে ঢাকায় চলে এসেছে ভারত দল। তবে এই ম্যাচের আগে আলোচনায় রায়ান উইলিয়ামস। এই ‘বিদেশি’ ফুটবলারকে ফিফার অনুমতি ছাড়াই ঢাকায় নিয়ে এসেছে ভারত। ভারতীয় দল গত ০৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুতে অনুশীলন করছে। দলে সবচেয়ে আলোচিত বিষয় হলো অস্ট্রেলিয়ার হয়ে খেলা সাবেক ফুটবলার রায়ান উইলিয়ামসকে দলে নেওয়া। বেঙ্গালুরু এফসির এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার সম্প্রতি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। তাকে কোচ খালিদ জামিল দলে রেখেছেন। তবে ভারত কোচ ফিফার অনুমতি না নিয়েই তাকে দলে রেখেছেন। শুধু ফিফা নয়, ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকেও অনুমতি নেওয়া হয়নি ভারত। সেই অনাপত্তিপত্র পেলে ফিফা আর এএফসির কাছে আবেদন করতে হবে ভারতকে। সেটা না হলে তিনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না।