আর্কাইভ
লগইন
হোম
পর্তুগাল
ডেভিড বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙলো
অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-১ গোলের স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে ব্রুনো ফের্নান্দেস দুটি গোল বানিয়ে দিয়েছেন। তাতে ভেঙে গেছে ডেভিড বেকহ্যামের রেকর্ড। ম্যানইউর দ্বিতীয় গোলটি করেন ম্যাথিউস কুনহা। মৌসুমের ১৬তম অ্যাসিস্ট করেন ফের্নান্দেস। প্রিমিয়ার লিগের এক মৌসুমে ইউনাইটেডের হয়ে এটি সর্বোচ্চ অ্যাসিস্ট। এর পূর্বে ১৯৯৯-০০ মৌসুমে ১৫ অ্যাসিস্ট করেন ডেভিড বেকহ্যাম। ম্যানইউর এই রেকর্ড ২৬ বছর পর ভেঙে গেল। সব প্রতিযোগিতা মিলে পর্তুগাল মিডফিল্ডার ম্যানইউর জার্সিতে ১০০টি অ্যাসিস্ট করেছেন। স্কাই স্পোর্টস-কে ফের্নান্দেস বললেন, ‘আমি অনেক বেশি গর্বিত ও আনন্দিত কারণ আমি আমার সতীর্থদের দিয়ে গোল করিয়েছি। অন্যকে আনন্দ দেওয়াও খুব ভালো। আমি যেই পজিশনে খেলি, আমি খুব খুশি যে তাদেরকে গোল করাতে সাহায্য করতে পারি এবং ঐ মুহূর্তে আমি খুশি হই। এটা আমার জন্য বিশাল অর্জন, কিন্তু মূল সাফল্য হবে মৌসুম শেষে শীর্ষে থাকা।’ ৩১ বছর বয়সী ফের্নান্দেসের হাতে এখনো ৮ ম্যাচ বাকি। লিগের এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড ছোঁয়া তার জন্য অসম্ভব নয়। ২০০২-০৩ মৌসুমে থিয়েরি অঁরি ও ২০১৯-২০ মৌসুমে কেভিন ডি ব্রুইনা এই কীর্তি গড়ে যৌথভাবে শীর্ষে আছেন।
6 দিন আগে
পর্তুগালের লিসবনে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’ শুরু
পর্তুগালের লিসবনে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’ শুরু
2025-11-11
সারা বিশ্বের প্রযুক্তি উদ্যোগের অন্যতম বৃহৎ মিলনমেলা ‘ওয়েব সামিট ২০২৫’ গতকাল সোমবার (১০ নভেম্বর) পর্তুগালের লিসবনে শুরু হয়েছে। ৭০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী, ২,৫০০ স্টার্টআপ, ৯০০ বক্তা ও ১,০০০ এর বেশি বিনিয়োগকারী জমায়েত হয়েছেন প্রযুক্তি আর উদ্ভাবনের নতুন সীমানায় পৌঁছাতে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রাভ পশ্চিমা প্রযুক্তি শ্রেষ্ঠত্বের অবসানের ঘোষণা দিয়ে বলেন, বর্তমানে চীন রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ইউরোপেও উদ্ভাবনের কেন্দ্র পূর্বাঞ্চলে সরে যাচ্ছে, যেখানে এখন পোল্যান্ডে সবচেয়ে বেশি স্টার্টআপ জন্ম নিচ্ছে। লিসবন সিটি করপোরেশনের প্রেসিডেন্ট কার্লোস মোয়েদা জানান, এই শহরে ইতোমধ্যেই ১৬টি ইউনিকর্ন প্রতিষ্ঠিত হয়েছে এবং এ সপ্তাহেই নতুন ১৭তম ইউনিকর্ন ঘোষণা হবে। তিনি বলেন- প্রযুক্তি, সংস্কৃতি, শিল্প এবং সামাজিক ন্যায়বিচার— সব মিলিয়ে লিসবন হয়ে উঠছে নতুন উদ্ভাবনের কেন্দ্রবিন্দু।
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
ফুটবল থেকে বিদায় নেবেন, ইঙ্গিত দিলেন রোনালদো
2025-11-05
খুব শীঘ্রই ফুটবল থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বলেছেন, ফুটবল ছাড়ার পর তিনি আর এই খেলায় থাকবেন না। বরং পরিবারের সঙ্গে সময় কাটাতে এবং নিজের অন্য শখগুলো নিয়ে ব্যস্ত থাকতে চান। পিয়ার্স মর্গানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘শিগগিরই অবসর নেব। কিন্তু আমি প্রস্তুত। এটা কঠিন হবে, হ্যাঁ, হয়তো আমি কাঁদবও। এটা খুব, খুব কঠিন হবে। তবে আমি ২৫, ২৬, ২৭ বছর বয়স থেকেই আমার ভবিষ্যৎ ভেবে রেখেছি। তাই আমি মনে করি, এই চাপ সামলাতে পারব।’ ৪০ বছর বয়সী রোনালদো তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন বিগত ২৩ বছর আগে পর্তুগালের স্পোর্টিং সিপি ক্লাবে। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল নাসর ক্লাবে খেলছেন, যেখানে তার চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি এই বছরের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলতে চান।
পর্তুগালের লিসবনে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা
পর্তুগালের লিসবনে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা
2025-10-30
পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।