আর্কাইভ
লগইন
হোম
জয়া আহসান
ছোট ছোট জিনিসেই বড় আনন্দ: অভিনেত্রী জয়া আহসান
ঝলমলে রূপালি পর্দার গ্ল্যামার আর আভিজাত্যের বাইরে জয়া আহসানের একটি নিজস্ব জগৎ রয়েছে। যেখানে অভিনেত্রী অত্যন্ত সাধারণ আর প্রকৃতির প্রতি অনুরাগী। ব্যক্তিগত জীবন নিয়ে তেমন একটা খোলামেলা না হলেও প্রকৃতির প্রতি নিজের ভালোলাগা লুকাননি জয়া। সেই ভালোবাসার এক ঝলক দেখা গেল তার ছোট বাগানে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে তাকে সম্পূর্ণ ঘরোয়া লুকে দেখা গেছে, নিজের পরম যত্নে গড়া বাগানের পরিচর্যা করছেন অভিনেত্রী। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বাগান থেকে মুলা তুলছেন জয়া। ভিডিওর ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘মাটি থেকে যখন আলতো করে মুলাটা টান দেবেন, আর হঠাৎ করে সেই উজ্জ্বল সাদা বা লাল মুলাটা বেরিয়ে আসবে কী যে এক শান্তির অনুভূতি।’
2026-02-23
কলকাতায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ
কলকাতায় একসঙ্গে চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ
2025-10-26
ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে একসঙ্গে দেখা গেল কলকাতায়। টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তারা উপস্থিত ছিলেন ‘স্বার্থপর’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে।  বর্তমানে ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিং করছেন চঞ্চল চৌধুরী। অন্যদিকে তাসনিয়া ফারিণও রয়েছেন নতুন একটি প্রজেক্টের প্রস্তুতিতে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল তার। এরই মধ্যে দুইজনের কলকাতায় একসঙ্গে উপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয় নানা জল্পনা-কল্পনা। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দুই তারকাকে একসঙ্গে দেখা যাওয়ার কারণ জানতে চাইলে হাসিমুখে চঞ্চল চৌধুরী বলেন, আসলে পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে। সেও জানতো না আমি এসেছি। তিনি বলেন, আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল- বেশ মজার এক কাকতালীয় ঘটনা।
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে যা বললেন জয়া আহসান
2025-10-22
”প্লাস্টিক সার্জারি” এই শব্দটি যেন এখন তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। হলিউড থেকে বলিউড-সব জায়গাতেই এই নিয়ে চলে নানা আলোচনা। কেউ কেউ খোলামেলাভাবে স্বীকারও করেন, কেউ আবার বিষয়টি এড়িয়ে যান। বলিউড তারকা শিল্পা শেঠি, আনুশকা শর্মা কিংবা মার্কিন পপ তারকা কার্ডি বি পর্যন্ত প্লাস্টিক সার্জারি করেছেন বলে জানিয়েছেন প্রকাশ্যে। ঢাকাই চলচ্চিত্র অঙ্গনেও রয়েছে এমন আলোচনা। তবে বাংলাদেশের অভিনেত্রীরা সচরাচর এই বিষয়ে প্রকাশ্যে কথা বলেন না। কিন্তু এবার ব্যতিক্রম ঘটালেন জয়া আহসান। বেসরকারি গণমাধ্যমের একটি শোতে তিনি সরাসরি এই প্রসঙ্গে মুখ খোলেন। শোতে আলাপের এক পর্যায়ে জয়া বলেন, মানুষ বলে, আমার পুরো শরীর নাকি প্লাস্টিক সার্জারি করা। এটা কিন্তু আমি শুনেছি। আমার নাকি মাথা থেকে পা পর্যন্ত প্লাস্টিক সার্জারি করা। তিনি আরও বলেন, বোটক্স, এটা–সেটা ব্যবহার করি-এগুলো বলে মানুষ। মানুষ মনে করে, এগুলো আমি দেখি না। আমি দেখি মাঝে-মধ্যে। আমাদের কমেন্ট বক্স দেখলে দেশের পুরুষদের মানসিক অবস্থাটা বোঝা যায়।
জয়া আহসান হলুদ শাড়িতে রূপের মায়া ছড়াচ্ছেন
জয়া আহসান হলুদ শাড়িতে রূপের মায়া ছড়াচ্ছেন
2025-10-20
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার আনন্দ-বেদনা, ভালোলাগা-মন্দলাগা সব ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। এবার ভক্ত–অনুসারীদের মধ্যে শেয়ার করে নিলেন হলুদ শাড়ির বাহারে। এবারেও রঙিন শাড়িতে ধরা দিয়ে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট নেটিজেনদের মনে আরও একবার জায়গা করে নিলেন জয়া আহসান। ফ্যাশনে অনন্য এক সৌন্দর্যের রূপ দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি দেখা যায়, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে হলুদ রাঙা শাড়িতে হাস্যোজ্জ্বল অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রণ। তিনি শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন।