আর্কাইভ
লগইন
হোম
জাপান
এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জাপান
একতরফা সেমিফাইনালে জিতে এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে উঠেছে জাপান। আজ বুধবার (১৮ মার্চ০ অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে দলটি। এর আগে প্রথম সেমিফাইনালে চীনকে ২–১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আগামী ২১ মার্চ জাপান–অস্ট্রেলিয়া ফাইনাল হতে যাচ্ছে সর্বশেষ চার আসরের মধ্যে তৃতীয়। ২০১৪ ও ২০১৮ আসরে এই দুই দলের ফাইনালে জিতেছিল জাপান। ফিফা র‍্যাংকিংয়ের ৬ নম্বরে থাকা জাপান আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২৫ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যায়। ১৫ মিনিটে রিকো উয়েকি আর ২৫ মিনিটে মাইকা হামানো গোল করেন।
4 দিন আগে
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
2025-10-21
প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জাপানের ইতিহাসে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দায়িত্ব নিচ্ছেন সানায়ে তাকাইচি। নতুন জোট গঠনের জন্য ১১ ঘণ্টার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করায়  জাপান সামাজিক রক্ষণশীল তাকাইচিকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে। খবর বিবিসি’র। পার্লামেন্টের উচ্চকক্ষে তাকাইচি পান ১২৫ ভোট, যা প্রয়োজনের থেকে একটি বেশি। নিম্মকক্ষের এক ভোটাভুটিতে পার্লামেন্টের ৪৬৫ আসনের ২৩৭ ভোট পান তাকাইচি। জয়ের জন্য তার দরকার ছিল ২৩৩টি ভোট। তিনি ৪ ভোট বেশি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আজ মঙ্গলবারই জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনবো অ্যাবের এই ঘনিষ্ঠ সহযোগীর। জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী এত বছরের মধ্যে একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। বিশেষ করে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরসহ তার সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ।
নারীদের কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়
নারীদের কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়
2025-10-16
বিশ্বের ১৪টি দেশের অংশ গ্রহণে আগামী ১৫-২৫ নভেম্বর কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ঢাকায়। অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে এমনটি জানায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে খেলা হবে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘তারুণ্যর উৎসবের অংশ হিসেবে আমরা বিশ্বকাপ আয়োজন করছি। বিশ্বকাপ আয়োজন যেকোনো দেশের জন্যই মর্যাদার। “বিউটিফুল বাংলাদেশ” ভাবনা নিয়ে আমরা এর সঙ্গে বাংলাদেশ পর্যটন বোর্ডকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। জাতীয় খেলা হিসেবে আমরা কাবাডিকে সামনে নিতে চাই। এই টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপের সঙ্গেও আমাদের সম্পর্ক তৈরি হবে।’