আর্কাইভ
লগইন
হোম
জনপ্রিয় অভিনেতা
প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন মেহজাবীন?
সেই ২০০৯ লাক্স তারকা থেকে সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সাবলীল আর অনবদ্য অভিনয় দিয়েই দর্শক মহলে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই অভিনেত্রী। কোটি কোটি দর্শক তার অভিনয় দেখে হাসেন, কাঁদেন। তার ইমোশনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যান। আজ এই অভিনেত্রীর জন্মদিন। মেহজাবীনের বিশেষ দিনে চলুন জেনে নেই ক্যারিয়ার শুরুর সময়ের একটি ঘটনা।
2026-04-20
থালাপতি বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়লো
থালাপতি বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়লো
2026-01-03
ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননায়গন’ মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও মালয়েশিয়ায় বিশাল অডিও অনুষ্ঠানের পর রাজনৈতিক অ্যাকশন সিনেমাটির টিকিট বুকিং শুরু হয়েছে। এই টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যানুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি থাকলেও টিকিট কাউন্টারে সিনেমাটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই সিনেমাটি ইতোমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে। বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে- রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি। এর পাশাপাশি সিনেমাটি জনপ্রিয় অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কিনা-এমন প্রশ্নও উঠেছে।
জোভান ও কেয়া পায়েলের ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’ ইউটিউবে মুক্তি পেলো
জোভান ও কেয়া পায়েলের ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’ ইউটিউবে মুক্তি পেলো
2025-11-27
সবার মাঝে টাকা নিয়ে হইচই, কে নিবে আর কে ছেড়ে দিবে এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয়। এমনই অর্থলোভ ও শর্টকাট মানসিকতার গল্প নিয়ে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউবে চ্যানেলে মুক্তি পেয়েছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’। তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন- জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য চমক হিসেবে কাজ করবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।