আর্কাইভ
লগইন
হোম
কনসার্ট
জেমসের নগর বাউল ব্যান্ডে এলো বড় পরিবর্তন!
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল নগর বাউল। মাহফুজ আনাম জেমসের এই দলের লাইনআপে এলো পরিবর্তন। ব্যান্ড ছেড়ে দিলেন গিটারিস্ট সুলতান রায়হান খান রানা। দেড় দশকের বেশি সময় নগর বাউলে বাজিয়েছেন এই গিটারিস্ট। তিনি দেশ-বিদেশের বহু কনসার্টের মঞ্চে জেমসের সঙ্গী ছিলেন। দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে সম্প্রতি ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন। অনেক দিন ধরেই নগর বাউলের সঙ্গে দেখা মিলছিল না রানার। সর্বশেষ পহেলা বৈশাখ উপলক্ষ্যে পাবনায় অনুষ্ঠিত কনসার্টেও নগর বাউলের সঙ্গে ছিলেন না তিনি। জেমসের সঙ্গে গিটার বাজাতে দেখা যায় এলিনকে।
1 দিন আগে
তিন বছর পর আবার জুটি হলেন তাহসান ও মিম
তিন বছর পর আবার জুটি হলেন তাহসান ও মিম
2025-09-03
তাহসান খান গানের জগতের মানুষ। নিজেকে সংগীতশিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য তার। তবে অভিনয়টা শুরু করেছিলেন ভালো লাগা থেকে। সেই অভিনয়টা যে নিয়মিত হয়ে যাবে, তা ভাবেননি। অন্যদিকে লাক্স তারকা হয়ে ‘দারুচিনির দ্বীপ’ সিনেমা দিয়ে বিদ্যা সিনহা মিমের যাত্রা শুরু। ‘পরাণ’ সিনেমায় সাফল্যের পর তার চলচ্চিত্রের অবস্থানটা পেয়েছে নতুন মাত্রা। এই দুই তারকা ৩ বছর আগে একসঙ্গে ৩টি নাটকে জুটি হয়েছিলেন। নাটক ৩টি হলো- ‘আদার হাফ’, ‘অবশেষে’ ও ‘মরিবার হলো তার সাধ’। এরপর আর একসঙ্গে স্ক্রিনে দেখা যায়নি তাদের। এই সময়ে দুইজনের জীবনে এসেছে নানা পরিবর্তন।
ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে নিহত ৭৯
ডোমিনিকান রিপাবলিকে নাইটক্লাবের ছাদ ধসে নিহত ৭৯
2025-04-09
ক্যারিবীয় অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবের ছাদ ধসে অন্তত ৭৯ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। খবর বিবিসির। নিহতদের মধ্যে ছিলেন প্রাদেশিক গভর্নর এবং মেজর লিগ বেসবলের সাবেক পিচার অক্টাভিও ডোটেল। ৫১ বছর বয়সী ডোটেলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার (০৮ এপ্রিল) ভোররাতে জনপ্রিয় মেরেংগে (এক ধরনের সংগীতশৈলী) গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে জেট সেট নাইটক্লাবে দুর্ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের তালিকায় রুবি পেরেজও ছিলেন বলে জানা যায়।