আর্কাইভ
লগইন
হোম
ইসরায়েল
অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিকুর রহিম
সৌদি আরবে পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে থাকতে হয় তাকে। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই তারকা ব্যাটার। আজ সকাল ১০টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি। প্রথম পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা ছিল। উমরাহ শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক আকাশপথে জটিলতা তৈরি হয়। দুবাই পৌঁছানোর পর তার বহনকারী ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে সৌদি আরবেই অবস্থান করতে বাধ্য হন তিনি।
5 ঘন্টা আগে
দেশে ফিরলেন শহিদুল আলম
দেশে ফিরলেন শহিদুল আলম
2025-10-11
দখলদার ও বর্বর ইসরায়েলে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর পূর্বে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। পরে সেদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আজ শনিবার (১১ অক্টোবর) ভোরে ঢাকায় পৌঁছে শহিদুল আলম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন। ভোর ৫টার কিছু পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় গাজার উদ্দেশ্যে ফ্রিডম ফ্লোটিলার সঙ্গে তার যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
ইসরায়েল ফুটবলকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট
ইসরায়েল ফুটবলকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন ফিফা প্রেসিডেন্ট
2025-10-04
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘ভূ-রাজনৈতিক সংকটের সমাধান করতে পারে না’, তবে ফুটবলকে ব্যবহার করে বিভক্ত বিশ্বকে একত্রিত করার চেষ্টা চালাবে। গাজার যুদ্ধ ও গণহত্যার অভিযোগের পর ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে নিষেধাজ্ঞার দাবি জোরালো হলেও ফিফা এখনও কোনো পদক্ষেপ নেয়নি। জাতিসংঘের এক তদন্ত কমিশন সম্প্রতি সিদ্ধান্তে এসেছে যে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে। এর প্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা ফিফা ও উয়েফার প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলি জাতীয় দল ও ফুটবল অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে স্থগিত করার জন্য।
গাজা অভিযান সীমিত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ
গাজা অভিযান সীমিত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ
2025-10-04
গাজা দখলের অভিযান সীমিত করার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল সরকারের রাজনৈতিক নেতৃত্ব। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত সামরিক রেডিও নেটওয়ার্ক ‘আর্মি রেডিও’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আর্মি রেডিওর সামরিক সংবাদদাতা দোরন কাদোশ এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, সেনাবাহিনীকে গাজায় সব ধরনের অভিযান ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার’ নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকে শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নেওয়ার অনুমতি রয়েছে সেনাদের। তিনি আরও জানান, এর অর্থ হচ্ছে—গাজা সিটি দখলের অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। এটি মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতির অংশ। এই নির্দেশনার প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার রাতে সেনাপ্রধান জেনারেল এয়াল জামির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে একটি বিশেষ পরিস্থিতি পর্যালোচনা সভা করেছেন। সেখানে তিনি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী ‘জিম্মিদের মুক্তি ও ট্রাম্প পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি জোরদারের নির্দেশ’ দেন।