আর্কাইভ
লগইন
হোম
আন্দোলন
চানখাঁরপুলে হত্যাকাণ্ড: সাবেক পুলিশ কমিশনার হাবিবুরসহ ৩ কর্মকর্তার মৃত্যুদণ্ড
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এছাড়া আরও ৫ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় দেন। রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করে।
2026-01-26
তিন দফা দাবি: লাগাতার আন্দোলনে প্রাথমিকের শিক্ষকরা
তিন দফা দাবি: লাগাতার আন্দোলনে প্রাথমিকের শিক্ষকরা
2025-11-08
১০ম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবি বাস্তবায়নে আবারও আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ শনিবার (০৮ নভেম্বর) সকাল ৯টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছে আন্দোলনকারী সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন-বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (কাসেম–শাহীন) সভাপতি মো. আবুল কাসেম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন–লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ, সমন্বয়ক মোহাম্মদ আনোয়ার উল্যা এবং দেশের বিভিন্ন জেলা–উপজেলা থেকে আগত শত শত সহকারী শিক্ষক।
আইন উপদেষ্টা ৬ মিনিটের সংবাদ সম্মেলনে যা বললেন
আইন উপদেষ্টা ৬ মিনিটের সংবাদ সম্মেলনে যা বললেন
2025-11-03
দেশের চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে আজ সোমবার (০৩ নভেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বিষয়ে জানাতে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছয় মিনিটের সংবাদ সম্মেলনে দেওয়া আইন উপদেষ্টার পুরো বক্তব্য নিচে তুলে ধরা হলো— আজ জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের জন্য এবং বহু বিষয়ে ঐকমত প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উপদেষ্টা পরিষদের সভায় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। সভায় লক্ষ্য করা হয়, ঐকমত্য কমিশনের দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে।
আন্দোলনে রাসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
আন্দোলনে রাসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
2025-10-29
দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনে রাজশাহী সিটি করপোরেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে সিটি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন বিক্ষোভকারীরা। এর ফলে প্রত্যেকটি বিভাগে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। বুধবার সকাল থেকেই করপোরেশনের প্রবেশদ্বার অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধরা। বিভিন্ন দাবিতে সমবেত হয়ে তারা স্লোগান দেন। এর ফলে সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা সিটি ভবনে প্রবেশ করতে পারেননি। এর পূর্বে গতকাল মঙ্গলবার দুপুর থেকেই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের মধ্যে পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরাও সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত রাজশাহী ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতায় সমস্যা দেখা দিয়েছে।