আর্কাইভ
লগইন
হোম
অধিনায়ক
বিশ্বকাপজয়ী অধিনায়ক জিদান ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন
দীর্ঘ বিরতির পর জিনেদিন জিদান ডাগআউটে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার পর তিনি জাতীয় দলের পরবর্তী প্রধান কোচ হওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমান কোচ দিদিয়ের দেশম কয়েক সপ্তাহ আগে ঘোষণা করেছেন, বিশ্বকাপের পর তিনি দল ছাড়বেন। বিগত ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক জিনেদিন জিদান ইতোমধ্যেই মৌখিকভাবে এই দায়িত্ব গ্রহণে রাজি হয়েছেন। গত ২০২১ সালের জুনে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে জিনেদিন জিদান ফুটবল থেকে দূরে ছিলেন। কয়েক সপ্তাহ পূর্বে জিনেদিন জিদানের কাছে ইউরোপের একটি বড় ক্লাব থেকে কোচ হিসেবে যোগদানের প্রস্তাব আসে। তবে তিনি সরাসরি না জানিয়ে, ক্লাবটিকে অন্য কাউকে খুঁজতে দেন। বর্তমানে তার ভবিষ্যৎ নির্ধারিত হয়েছে এবং ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনায় সম্ভাব্য চুক্তি প্রায় সম্পন্ন।
6 দিন আগে
এশিয়া কাপ হকি: বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
এশিয়া কাপ হকি: বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
2025-08-30
এবারের এশিয়া কাপ হকির আসর বসেছে ভারতের রাজগিরে । প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানুর রহমান সবুজ এবং দলের অধিনায়ক রেজাউল বাবুর স্টিক থেকে। এই জয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পরে গোল শোধ করেন চাইনিজ তাইপের তিসং ইয়ং। দ্বিতীয় কোয়ার্টারে তিসং এর গোলে লিড নেয় চাইনিজ তাইপে। তবে আবারো দলকে সমতায় ফেরায় আবদুল্লাহ। ২-২ সমতায় থেকে হাফ টাইমে যাওয়া বাংলাদেশ শেষ দুই কোয়ার্টারে ঝড় তোলে।
নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন
নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন
2025-06-28
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে দ্বিতীয় টেস্ট শেষেই বাংলাদেশের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। এর পূর্বে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই তার টেস্ট নেতৃত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শান্তর টেস্ট অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল, এবং শেষ পর্যন্ত তিনি নিজেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৭৮ রানের লজ্জার হারের পর তিনি সংবাদ সম্মেলনে এসে এই ঘোষণা দেন। বিসিবিকেও এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এই বাঁহাতি ব্যাটার। বিগত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ৩ ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে ওঠার আগেই একে একে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। আসলে গত বছরই নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুরোধে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন শান্ত। যদিও তখনই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়ে দেন তিনি।
‘এখন বলার সময় নয়’ : নাজমুল হোসেন শান্ত
‘এখন বলার সময় নয়’ : নাজমুল হোসেন শান্ত
2025-06-24
সামনে দ্বিতীয় টেস্ট, গলে দুই ইনিংসেই সেঞ্চুরির পরও আলোচনার কেন্দ্রে নাজমুল হোসেন শান্ত কেবল ব্যাট হাতে পারফরম্যান্সের জন্য নন। বরং সবচেয়ে বেশি আলোচনা চলছে তার ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে। শোনা যাচ্ছে, টেস্ট অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবছেন শান্ত। এরপর থেকেই জল্পনা এখন তুঙ্গে। তবে এসব আলোচনা নিয়ে এখনই পরিষ্কার কিছু বলতে রাজি নন বাঁহাতি ব্যাটার। আবার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতেও চান না। শান্ত বলেছেন, “এই আলোচনা তো সিরিজ শুরুর আগ থেকেই চলছে। চলতেই থাকুক। আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। কারণ দুই দিন পরেই একটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। আমি চাই সেই ম্যাচে একজন অধিনায়ক ও ব্যাটার হিসেবে অবদান রাখতে। আলোচনা, আলোচনা হিসেবেই থাকুক।”