আর্কাইভ
লগইন
হোম
নববর্ষ
নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রাথমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা অধিদপ্তরের
নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রচনা প্রতিযোগিতার বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই তথ্য জানা যায়। চিঠিটি প্রাথমিকের সব জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষা অফিসাররা তার অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই আয়োজন সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
2026-04-08
দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে: প্রেস সচিব
দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে: প্রেস সচিব
2025-04-14
নতুন বছরের সকালেই নববর্ষ উদযাপন করতে রাজধানীর রমনা বটমূলে উপস্থিত হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় তিনি বলেন, দেশ থেকে অমঙ্গল ইতোমধ্যে দূর হয়ে গেছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা করছি। যেটুকু অশুভ আছে তাও দূর হয়ে যাবে। নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানিয়ে প্রেস সচিব বলেন, আজ রমনা বটমূলে সবার মিলনমেলা। আমরা সবাই সকাল থেকেই খুব আনন্দে আছি। একটা ‘নতুন’ নববর্ষকে বরণ করছি। শফিকুল আলম বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয় যে সবাই একত্রিত হয়ে, সব জাতি-গোষ্ঠীর মানুষ একসঙ্গে হয়ে নববর্ষ পালন করছি। আমাদের এবার খুব ইচ্ছা ছিল যে সব জাতি-গোষ্ঠী, আমাদের বাংলাদেশে যারা আছেন, পাহাড়ি ভাই-বোন বা সমতলের ভাই-বোন, সবাই মিলে আমরা এবারের নববর্ষকে বরণ করব। তারা বিজু করেছেন, বৈসু করেছেন, সাংগ্রাই করেছেন, আমরা বৈশাখ করছি। একসঙ্গে সবাই মিলে বর্ষবরণ করছি। খুবই সুন্দর, নির্মল পরিবেশে। সকাল ৬টা থেকে খুবই সুন্দর গান হচ্ছে, কবিতা হচ্ছে, খুবই নির্মল পরিবেশ।’