আর্কাইভ
লগইন
হোম
নায়ক
নায়ক সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই!
আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সম্প্রতি প্রকাশিত হল ছবিটির ট্রেলার।  গত শুক্রবার (১৩ মার্চ) রাতে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এটি প্রকাশের পর তা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ, যেখানে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে। ট্রেলারের কিছু দৃশ্যে কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নায়কের বিপরীতে রয়েছেন প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করা কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
2026-03-15
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
2025-10-16
সাধারণতঃ নায়কের কাছে মার খেয়ে খলনায়ক মারা যায় না-হয় আহত হয়ে অনুতপ্ত হয়- অনেক সিনেমার শেষ দৃশ্যে এমনটি দেখা যায়। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেখা গেল একটি অন্য রকম দৃশ্য, সেখানেই বাংলা চলচ্চিত্রের শেষ দৃশ্য বাস্তবায়ন হলো। অর্থাৎ ৪ নায়ক কুপোকাত করলেন খলনায়ককে। এমনই একটি ছবি দেখা গেল জায়েদ খানের ফেসবুক আইডিতে। আসলে ঘটনা কী? নায়ক জায়েদ খান অনেকদিন ধরে নিউইয়র্কে রয়েছেন। এরপর আলেকজান্ডার বো ও আমিন খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিছুদিন পূর্বে গেলেন নায়ক মামুনুন ইমন। আর খল অভিনেতা আহমেদ শরীফ আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। যেহেতু সবাই রয়েছেন একই শহরেই তাই নায়ক জায়েদ খানের উদ্যোগে একটি ছোটখাটো মিলনমেলার আয়োজন করা হয়। নিউইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে সবাইকে আমন্ত্রণ জানান জায়েদ খান। আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের এই ৫ অভিনেতা গল্পে ও আড্ডায় মেতে ওঠেন।