আর্কাইভ
লগইন
হোম
ফেসবুক
এবার নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী ভাবনা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিও ও কিছু ছবি ঘিরে সমালোচনার শিকার হচ্ছেন । এসব নিয়ে ট্রল ও বুলিংয়ের শিকারও হয়েছেন অভিনেত্রী। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ভাবনা। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ভাবনা লেখেন, যে ভিডিওটি ভাইরাল করা হচ্ছে সেটি আসলে একটি মঞ্চনাট্যের অংশ। সেখানে মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। নাচের পোশাক পরিহিত ঐ পারফরম্যান্সকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি ভাবনার।
1 দিন আগে
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার হামলা
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার হামলা
2025-10-12
গত বছর জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শুরু হয়। চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে এই যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়। এই সময় সাইবার হামলা হয়। চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশনের (রাষ্ট্রপক্ষ) যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার অ্যাটাক (হামলা) হয়। ফেসবুক পেজটি সাময়িকভাবে ডিজেবল (নিষ্ক্রিয়) করে দিয়েছিল হামলাকারীরা। পরে সেটা উদ্ধার করা সম্ভব হয়।
অভিনেতা মুশফিক ফারহান মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের আবদার মেটালেন
অভিনেতা মুশফিক ফারহান মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের আবদার মেটালেন
2025-10-11
দেশের বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি অভিনয়ে ব্যস্ততার মাঝেও জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে পবিত্র মক্কা নগরীতে ওমরাহ পালনে ছুটে গেছেন। বর্তমানে মক্কা নগরীতে অবস্থান করছেন মুশফিক আর ফারহান। সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তা শেয়ার করে নিয়েছেন এ অভিনেতা। সেখানে ভিডিওতে দেখা গেছে, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, আলহামদুলিল্লাহ… জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসেছি। তিনি বলেন, কালো পাথরে চুমু দিতে পেরেছি— এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। আল্লাহ সবাইকে এ পবিত্র স্থানে আসার তাওফিক দিন। আর সবাই আমার জন্য দোয়া করবেন বলেও জানান এ অভিনেতা। আরেকটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, মক্কার কিছু পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন মুশফিক আর ফারহান। এর পাশাপাশি তাদের আবদার মিটিয়ে জড়িয়ে ধরে কুশলবিনিময় করছেন এ অভিনেতা।