আর্কাইভ
লগইন
হোম
পরিচালক
৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে যেতে পারে বিসিবি’র বোর্ড কার্যক্রম!
গত অক্টোবরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটির প্রতিবেদন আইসিসির কাছে পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ অথবা আগামীকালের মধ্যে আইসিসি থেকে উত্তর আসতে পারে। এরপরই থেমে যেতে পারে বর্তমান বোর্ডের কার্যক্রম। বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ নিয়ে এমন আলোচনা চলছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে এই বোর্ড ভাঙলে অবাক হওয়ার কিছু থাকবে না। আবার এত সহজে বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে, এমনটিও মনে করেন না অনেকে।
2026-04-07
নারীদের প্রতি অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: রুবাবা দৌলা
নারীদের প্রতি অসদাচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: রুবাবা দৌলা
2025-11-11
বিসিবি’র ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবাবা দৌলা। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্যে তিনি জানিয়েছেন নিজের অনুভূতি, লক্ষ্য এবং নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানের কথা। রুবাবা দৌলা বলেন, ‘আমি আসলে খুবই আনন্দিত আপনাদের সামনে আসতে পেরে। খুবই সম্মানিত বোধ করছি যে এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের মান আরও উন্নত করা, সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া।’ তিনি আরও যোগ করেন, ‘আজ আমি শুধু বিসিবি পরিচালক হিসেবে দাঁড়িয়ে আছি, তা নয়; আমি একজন নারী হিসেবেও দাঁড়িয়ে আছি। দেশের প্রেক্ষাপটে নারীরা অনেক দূর এগিয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই।’ বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে রুবাবা দৌলা স্পষ্ট করে জানান, নারীদের প্রতি যে কোনো ধরনের অসদাচরণের ক্ষেত্রে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি।
বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা দৌলা
বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হলেন রুবাবা দৌলা
2025-11-03
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই তথ্য নিশ্চিত করেছে। বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন রুবাবা দৌলা। তার পূর্বে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু এই পদের দায়িত্বে ছিলেন। আজ থেকেই নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে রুবাবা দৌলার। তিনি ইশফাক আহসানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। এনএসসির অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
বিতর্কের মুখে বিসিবি পরিচালক পদ থেকে ইসফাককে সরালো ক্রীড়া পরিষদ
বিতর্কের মুখে বিসিবি পরিচালক পদ থেকে ইসফাককে সরালো ক্রীড়া পরিষদ
2025-10-07
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে ইসফাক আহসানের নাম ঘোষণার পরই ক্রীড়াঙ্গনে যে তীব্র বিতর্ক শুরু হয়েছিল, তার অবসান ঘটতে চলেছে। ব্যাপক সমালোচনার মুখে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাকে পরিচালক পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবারের (০৭ অক্টোবর) মধ্যেই তার পরিবর্তে নতুন একজনের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ডের ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে ২৩ জন নির্বাচিত হয়ে আসেন এবং বাকি দুইজনকে মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল সোমবার (০৬ অক্টোবর) বিসিবি নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এনএসসি মনোনীত দুই পরিচালক হিসেবে ইসফাক আহসানসহ আরেকজনের নাম প্রকাশ করা হয়। কিন্তু ইসফাক আহসানের নাম সামনে আসতেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।