আর্কাইভ
লগইন
হোম
ফিফা
ইরানকে বিশ্বকাপ খেলতে হবে যুক্তরাষ্ট্রের মাটিতেই : ফিফা
মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের বিতর্কই এখন বেশি আলোচনায় ২০২৬ বিশ্বকাপকে ঘিরে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোর ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানিয়েছিল ইরান। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে গ্রুপ পর্বের ম্যাচ স্থানান্তরের প্রস্তাব দেয়। কিন্তু মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম এক সংবাদ সম্মেলনে জানান, ফিফা এই প্রস্তাবে সম্মতি দেয়নি। ফিফা জানিয়েছে, লজিস্টিক ও পরিকল্পনাগত কারণে শেষমুহূর্তে ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয়। তাই সূচি অনুযায়ী পূর্বনির্ধারিত স্থানেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
1 দিন আগে
ফিফা শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফিফা শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
2025-12-06
এই বিষয়টা আগেই অনুমিতই ছিল। একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছিল, বিষয়টাই ঘটতে যাচ্ছে, শেষমেশ তাই ঘটলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠলো ফিফা শান্তি পুরস্কার। ফিফা আগেই জানিয়েছিল, ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন, তাদের স্বীকৃতি দেওয়াই এর উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব যখন অস্থির, তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন, তাদের সম্মান জানানো জরুরি।’ আজ ফিফা জানিয়েছে, শেষ এক বছরে বিশ্ব শান্তি স্থাপনে বড় অবদান রেখেছেন ট্রাম্প। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ড, রুয়ান্ডা-ডিআর কঙ্গো, কম্বোডিয়া-থাইল্যান্ড, কসভো-সার্বিয়া, ভারত-পাকিস্তান, মিসর-ইথিওপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, ইসরাইল-হামাসের মধ্যেও শান্তি স্থাপনে অবদান রাখার জন্য, সঙ্গে রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে তাকে এই পুরস্কার দেওয়া হয়।