আর্কাইভ
লগইন
হোম
পডকাস্ট
দীর্ঘ ৭ বছর পর টিভি পর্দায় ফিরছেন বিপাশা হায়াত
এক সময়ের টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। ৯০ দশকের এই তারকা আবারও দীর্ঘ ৭ বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন। তবে সেটা কোনো চরিত্রের প্রয়োজনে নয়, একটি পডকাস্ট অনুষ্ঠানের অতিথি হয়ে। আজ শনিবার (০৪ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টিভি-এর পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপাশা। এটি তার অংশগ্রহণে প্রথম কোনো পডকাস্ট অনুষ্ঠান। বিগত ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন এই অভিনেত্রী। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছেন তিনি।
1 দিন আগে
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব দিয়েছিল প্রযোজক!
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েলকে কুপ্রস্তাব দিয়েছিল প্রযোজক!
2025-11-18
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। তিনি দুই যুগের বেশি সময়ে প্রথম সারির প্রায় সব অভিনেতার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও পায়েলকে যেতে হয়েছে। এই অভিনেত্রী জানান, এক প্রযোজক তাকে কুপ্রস্তাব দিয়েছিল। ‘স্ট্রেট আপ উইথ শ্রী’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এসব কথা বলেন পায়েল। তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।’ এই কথা শুনেই সঞ্চালিকা পাল্টা প্রশ্ন করেন, ‘সেক্সুয়ায়ল সুবিধা?’ রাখঢাক না রেখে পায়েল বলেন, ‘হ্যাঁ, অবশ্যই সেটা।’ এরপর পায়েল বলেন, উনি সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে খারাপ কথা লিখেছিলেন। আমার ছবিতে ক্রস দিয়ে ভুলভাল লিখছিলেন, বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন। তারপর আমি কামব্যাক করলাম। এরপর ‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ সিনেমায় অভিনয় করি। মনে আছে, এক বছরের ব্যবধানে দুটো সিনেমার শুটিং করেছিলাম।
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
2025-10-18
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মতে, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারো সাফল্য আসবে’। জয়া আহসান তার এই পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্য’র কথাই উল্লেখ করতে চান। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি’। তিনি সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে জয়া বলেন, ‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন’।