আর্কাইভ
লগইন
হোম
উপজেলা নির্বাহী কর্মকর্তা
যশোরের বাঘারপাড়ায় কুরআন অবমাননার অভিযোগে যুবক আটক
যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় পবিত্র কুরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২০ মার্চ) দুপুরে বাঘারপাড়া উপজেলার আগদোহাকুলা গ্রামে এমন ঘটনা ঘটে। আটক সালমুন ঐ গ্রামের দবির আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমুন আগদোহাকুলা গ্রামের সরদারবাড়ি জামে মসজিদ থেকে কুরআন শরীফ নিয়ে সেটির পাতা ছিঁড়ে পাশের আব্দুল মান্নান নামে এক ব্যক্তির পুকুরে ফেলে দেয়।
2 দিন আগে
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
‘বিকেএসপির স্কলারশিপ’ পাচ্ছে চাঁদপুরের খুদে ফুটবলার সোহান
2025-11-12
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার প্রত্যন্ত গ্রামের খুদে ফুটবলার সোহান (৬) বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ডাক পেতে যাচ্ছে। সেখানে শিশুটিকে পূর্ণবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান তিনি। ঐ পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, সোহানকে বিকেএসপিতে রেখে ভবিষ্যৎ ফুটবলার হিসেবে গড়ে তোলা হবে। এদিকে এ খবরে সোহানের পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের বাসিন্দা সোহেল প্রধানিয়ার একমাত্র ছেলে সোহান প্রধানিয়া। সোহেল নিজ এলাকায় সাইকেল মেরামতের কাজ করেন। আর শিশু সোহান বর্তমানে পাঁচআনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ছে।
সার আমদানী: কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ
সার আমদানী: কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে দুদকে অভিযোগ
2025-11-03
এলসি’র মাধ্যমে অর্থ পাচার, সরকারি অর্থ লোপাট কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ খোরশেদ আলমের বিরুদ্ধে সার আমদানির নামে সরকারি অর্থ লোপাট, নিম্নমানের ও ভেজাল সার আমদানি, লেটার অফ ক্রেডিট (এলসি)’র মাধ্যমে অর্থপাচার, সরকারি অর্থ লোপাট, দূর্নীতিসহ গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির মাধ্যমে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের সরকারি উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকেই সার আমদানি করার কথা। কিন্তু এই নীতিমালা লঙ্ঘণ করে বিদেশি বেসরকারি ট্রেডিং কোম্পানির সাথে চুক্তি করা হচ্ছে। নির্দিষ্ট কিছু কোম্পানি থেকে বড় ধরনের অনৈতিক সুবিধা নিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যে সার আমদানির অনুমতি দেওয়া, অন্তর্বতীকালীন সরকারকে বিপাকে ফেলতে এবং ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে সুকৌশলে বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে।
পর্তুগালের লিসবনে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু
পর্তুগালের লিসবনে বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু
2025-10-20
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাসিন্দা প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক (৩৮) লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে পর্তুগালের একটি হাসপাতালে মারা গেছেন। গত শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দেড় মাস ধরে তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শফিক রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ গ্রামের বড় মোল্লা বাড়ির মৃত নুরুজ্জামান মোল্লার ছেলে। ৩ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। শফিকের মামাতো ভাই ইব্রাহিম আহমেদ আরজু বলেন, শফিক ছোট থাকতে তার বাবা মারা যায়। তিনি অনেক পরিশ্রমী ও মেধাবী ছিলেন। ১০ বছর আগে তিনি পড়াশোনার জন্য প্রবাস যান। এরপর ২০১৯ সালে বিয়ে করেন। স্ত্রীসহ তিনি পর্তুগাল থাকতেন। তাদের কোনো সন্তান নাই।