আর্কাইভ
লগইন
হোম
ছাত্রদল
শোকজ নিয়ে যা বললেন ঢাবির ছাত্রদল নেতা হামিম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে ছাত্রদল থেকে তাকে শোকজ নিয়ে বলেছেন, ‘চেইন অব কমান্ড’ সবক্ষেত্রে বেশি জরুরি। হযরত মুহাম্মদ (সা.) এর নেতৃত্বেও মুসলমানদের পরাজয় ঘটার কাহিনি আছে যথাযথভাবে চেইন অব কমান্ড না মানার ফলে। তাই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে শোকজ করেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি- এ দলের একজন আদর্শিক কর্মী হিসেবে ‘লিখিত জবাব’ আমি দেব। 
2 দিন আগে
রাকসু নির্বাচন পেছানোর পক্ষে ছাত্রদল, অনঢ় ইসলামী ছাত্রশিবির
রাকসু নির্বাচন পেছানোর পক্ষে ছাত্রদল, অনঢ় ইসলামী ছাত্রশিবির
2025-09-22
আসন্ন দুর্গাপূজার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন চায় ছাত্রদল। তবে তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বরেই নির্বাচন চায় ইসলামী ছাত্রশিবির। এই অবস্থায় নির্বাচন কমিশন বলছে, বিকেলে তাদের সভা হবে। তারপরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সহ-সভাপতি ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি বলেন, ‘নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।’
‘ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি’: গয়েশ্বর চন্দ্র রায়
‘ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি’: গয়েশ্বর চন্দ্র রায়
2025-09-09
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি।আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ছাত্র সমাজ সচেতন রয়েছে। এ সময় আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে বিএনপি স্বনির্ভর দেশ গড়বে বলেও জানান গয়েশ্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।