আর্কাইভ
লগইন
হোম
চ্যাম্পিয়ন
টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ
সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল। এই স্বর্ণ জয়ের সুবাদে আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পেল লাল সবুজের দল। ৮-১১ এপ্রিল ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বাংলাদেশ শ্রীলংকাকে ৩-১ সেটে পরাজিত করে। আগামিকাল শুক্র ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে। গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও নেপাল তিনটি দলই সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ।
2 দিন আগে
আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা: ঈশিতা
আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা: ঈশিতা
2025-12-13
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী রুমানা রশীদ ঈশিতা। আসছে সপ্তাহেই ক্যামেরার সামনে তার ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। বিগত ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্যনাট্যে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সে সেটিই ছিল ঈশিতার প্রথম ক্যামেরার সামনে আসা। জীবনের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে ‘নতুন কুঁড়ি’র দুইবারের চ্যাম্পিয়ন ঈশিতা বলেন, আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা। বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু উত্তরা ব্যংকে ছিলেন সে সময়। ব্যংকেই সঙ্গে সঙ্গে সে টাকা জমা হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন মোটামুটি ভালো উপার্জন করি, সে সময় বাসা থেকে খামে ভরে আমাকে মাসিক ৫০ টাকা দেওয়া হতো।
২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো আরো ৮ দেশ
২০২৬ বিশ্বকাপের টিকিট পেলো আরো ৮ দেশ
2025-11-19
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ০৫ ডিসেম্বর। তবে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৪৮টি দলের মধ্যে এখনো সব দলের জায়গা নিশ্চিত হয়নি। এখন পর্যন্ত বাছাইপর্ব শেষে ৪২টি দল আসন্ন বিশ্বকাপ আসরের টিকিট নিশ্চিত করেছে। গত মঙ্গলবার ও বুধবার নতুন করে আরও ৮টি দল কোয়ালিফাই করেছে। বাকি ৬টি দল প্লে-অফের মাধ্যমে নির্ধারিত হবে। বিগত ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন কিছুটা দেরিতে তাদের বাছাই অভিযান শুরু করার পর অবশেষে গতকাল তুরস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেই তারা ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয়। এতে স্প্যানিশদের টানা অপরাজেয় থাকার সংখ্যা দাঁড়াল ৩১ ম্যাচে—যা শুরু হয়েছিল ২০২৩ সালের নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে।