আর্কাইভ
লগইন
হোম
চিত্রনায়ক
যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা মৌসুমীর মা
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ অভিনেত্রীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানি। আজ সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শাশুড়ির সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। গণমাধ্যমকে ওমর সানি জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
6 দিন আগে
আরিফিন শুভ-ঐশী সত্যিই কি প্রেম করছেন?
আরিফিন শুভ-ঐশী সত্যিই কি প্রেম করছেন?
2025-11-26
ঢালিউড সিনেমা পাড়ায় এক সময় ফিসফাঁস গল্প ছড়িয়েছিল—দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর প্রেম চলছে। তবে সেই গল্প হালে পানি পায়নি বেশিদিন। প্রেমের এমন গল্প ধোপে না টেকার কারণও স্পষ্ট-কাজের বাইরে খোঁজ মেলে না আরিফিন শুভর, আর ব্যক্তিজীবন নিয়ে তিনি বরাবরই যেমন স্পষ্টভাষী, তেমনি আড়ালপ্রিয়। তাই এই ইস্যু মাটি চাপা পড়েছে, কিন্তু কৌতূহলের ছোঁয়া এখনও বাকি আছে। এবার সেই নিঃশব্দ কৌতূহলটাকে যেন নিজেরাই জাগিয়ে তুললেন নায়ক–নায়িকা। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি তুলে ধরলেন দুইজন—ঐশী শিউলী ফুল আঁকা শাড়িতে, শুভর বুকে মাথা রেখে আবছা আলোয় ধরা দিয়েছেন; ছবি যেন নিজেরাই বলছে তাদের গল্প।
আমি ছিলাম ছাগলের ৩ নম্বর বাচ্চা, সেখান থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ
আমি ছিলাম ছাগলের ৩ নম্বর বাচ্চা, সেখান থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ
2025-11-11
এবার শিক্ষার্থীদের মোটিভেশন দিতে এসে নিজের জীবনের কঠিন সময়ের গল্প শোনালেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। পর্দায় তারকারা যতই ঝলমলে দেখাক না কেন, পর্দার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য পরিশ্রম, হতাশা আর সংগ্রাম; এই বার্তাই তুলে ধরলেন তিনি। সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির একটি ইভেন্টে উপস্থিত হয়ে শুভ জানালেন, তার নায়ক হয়ে ওঠার পথ একেবারেই সহজ ছিল না। সঙ্গে মিডিয়ায় প্রবেশের প্রথম দিকের দুরবস্থার কথা অকপটে স্বীকার করে নেন তিনি। এর পূর্বেও বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সংগ্রামের কথা বলেছেন শুভ। এবারও সেই প্রসঙ্গ টানলেন আরও খোলামেলা ভঙ্গিতে। খানিক মজারছলেই নিজের অতীতের কঠিন সময়ের কথা তুলে ধরলেন আবার।
সালমান শাহ হত্যা মামলা: আত্মসমর্পণ করবেন অভিনেতা ডন
সালমান শাহ হত্যা মামলা: আত্মসমর্পণ করবেন অভিনেতা ডন
2025-10-28
দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ক্যারিয়ারের শীর্ষ সময়েই রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছিলেন। ১৯৯৬ সালের ০৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি প্রথমে ‘আত্মহত্যা’ হিসেবে দেখানো হলেও পরিবার দাবি করে আসছে-এটি একটি পরিকল্পিত হত্যা। প্রায় তিন দশক পর সেই মামলার তদন্তে নতুন মোড় এসেছে। সম্প্রতি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন আবেদন মন্জুর করে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশের পর ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ রয়েছেন অভিনেতা ডনও। খল চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।