আর্কাইভ
লগইন
হোম
এনবিআর
অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের সময়সীমা বাড়লো
মার্চ মাসের অনলাইন ভ্যাট রিটার্ন (ই-ভ্যাট) দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ই-ভ্যাট সিস্টেমে রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৩ এপ্রিল। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এনবিআর। এতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষ্যে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট প্রযুক্তিগত সমস্যার প্রেক্ষিতে জনস্বার্থে এই সময় বৃদ্ধি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
1 দিন আগে
মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট অব্যাহতির সময় আরও বাড়লো ৬ মাস
মেট্রোরেলের সেবার ওপর ভ্যাট অব্যাহতির সময় আরও বাড়লো ৬ মাস
2025-12-24
দেশে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (২৪ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ। এর পূর্বে গতকাল মঙ্গলবার (২৩ জুন) এই সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান ভ্যাট অব্যাহতি বহাল রয়েছে। সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহণ হিসেবে মেট্রোরেলকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে ইতোপূর্বে মেট্রোরেল সেবার ওপর আরোপিত ভ্যাট চলতি ২০২৫ সাল পর্যন্ত অব্যাহতি দেয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন করের বিদ্যমান অব্যাহতি চালু রাখার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে জনস্বার্থে উক্ত অব্যাহতির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করে আগামী বছর ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত
2025-11-23
চলতি ২০২৫-২৬ কর বছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এনবিআর জানিয়েছে, রোববার এক বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরের কর কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে তারা। এতে আরও বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে অসমর্থ হলে ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করা যাবে মর্মে আরও একটি আদেশ জারি করা হয়েছে।
আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হতে চলেছে
আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হতে চলেছে
2025-11-19
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে সব ব্যক্তি করদাতাদের প্রতি অনুরোধ জানিয়েছে এনবিআর। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায় সংস্থাটি। গতবছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রের ব্যক্তি করদাতা, সারাদেশে ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। তাতে ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন। দেশে বর্তমানে ১ কোটি ১২ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতিবছর মাত্র ৪০ লাখ টিআইএনধারী রিটার্ন দাখিল করেন।