আর্কাইভ
লগইন
হোম
অভিভাবক
এবার কিশোর-কিশোরীদের জন্য নতুন হোয়াটসঅ্যাপ চালু
কিশোর-কিশোরীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে নতুন ধরনের অ্যাকাউন্ট চালু করেছে মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটির মালিক মেটা প্ল্যাটফর্ম জানিয়েছে, অভিভাবক-পরিচালিত নতুন এই অ্যাকাউন্ট মূলতঃ ১৩ বছরের কম বয়সি ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তারা নিরাপদ পরিবেশে যোগাযোগ করতে পারবে।  খবর রয়টার্সের। গত বুধবার (১১ মার্চ) ব্রাসেলস থেকে প্রকাশিত এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এসব অ্যাকাউন্টে ব্যবহারকারীরা কেবল মেসেজিং ও কলিং সুবিধা ব্যবহার করতে পারবে। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো উন্মুক্ত ফিচার এখানে থাকবে না। শিশু ও কিশোরদের ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা উদ্বেগের বিষয়কে প্রাধান্য দিয়ে এটির সূচনা করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
2026-03-14
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮ জন
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭, চিকিৎসাধীন ৭৮ জন
2025-07-22
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ জন প্রাপ্ত বয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্ত বয়স্কদের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষিকা মাহরীন চৌধুরী। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মো. নাসির উদ্দীন।