আর্কাইভ
লগইন
হোম
ক্রিকেটার
পিসিবি’র অনুমতি ছাড়া পোস্ট করলেই ১ কোটি রুপি জরিমানা
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া তথা সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে জিও নিউজ। পিসিবি জানিয়ে দিয়েছে, ক্রিকেটাররা কোনো রাজনৈতিক পোস্ট করতে পারবেন না। আর তা করলে অন্ততপক্ষে ১ কোটি রুপি জরিমানা গুনতে হবে। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারকে বলা হয়েছে, কেউ যেন বোর্ডের মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট না করেন।
2026-04-01
অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিকুর রহিম
অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরলেন মুশফিকুর রহিম
2026-03-02
সৌদি আরবে পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রভাবে আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকে থাকতে হয় তাকে। তবে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই তারকা ব্যাটার। আজ সকাল ১০টার দিকে ঢাকায় অবতরণ করেন তিনি। প্রথম পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তার দেশে ফেরার কথা ছিল। উমরাহ শেষে দুবাই হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আঞ্চলিক আকাশপথে জটিলতা তৈরি হয়। দুবাই পৌঁছানোর পর তার বহনকারী ফ্লাইটটি পুনরায় জেদ্দায় ফিরিয়ে নেওয়া হয়। ফলে সৌদি আরবেই অবস্থান করতে বাধ্য হন তিনি।
২৮ জনকে নিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা
২৮ জনকে নিয়ে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা
2026-02-19
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি বছরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। নতুন ঘোষিত তালিকায় মোট ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। আগেই জানা গিয়েছিল, এবার আর এ প্লাস ক্যাটাগরি রাখা হচ্ছে না। ফলে ‘এ’ গ্রেডই হচ্ছে সর্বোচ্চ স্তর। এ গ্রেডে মাসিক ৮ লাখ টাকা বেতনে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। বিগত সময়ে জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স ও নেতৃত্বের ভূমিকাই তাদের এই অবস্থানের কারণ। বি গ্রেডে মাসিক ৬ লাখ টাকা বেতনে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মাহেদী হাসান।
সাকিব ও মাশরাফিকে নিয়ে যা বললেন ইশরাক হোসেন
সাকিব ও মাশরাফিকে নিয়ে যা বললেন ইশরাক হোসেন
2026-02-16
ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। গত ২০২৪ সালের ০৫ আগস্ট সরকার পতনের পর থেকেই সাকিব দেশে ফিরতে পারেননি আর, ওদিকে মাশরাফি দেশে থাকলেও আছেন লোকচক্ষুর আড়ালে। এই দুইজনকে নিয়ে এবার মুখ খুলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া ইশরাক হোসেন। তিনি জানান, সাকিব-মাশরাফিকে ক্রিকেটার হিসেবেই দেখতে চান। তিনি বলেন, ‘আমার অবস্থান কেন বদলাবে? তারা খেলোয়াড়, তারা ক্রিকেটার- আর শুধু যে কোনো ক্রিকেটার নয়, তারা আমাদের দেশের সম্পদ। আমি তাদের ক্রিকেটার হিসেবেই দেখি। সমাজ ও জনগণ ইতিমধ্যে তাদের বিষয়ে এক ধরনের জবাব দিয়েছে।’