আর্কাইভ
লগইন
হোম
ধারাবাহিক
এবারে ইতালিতে মুক্তি পেলো সিয়ামের ‘রাক্ষস’ সিনেমা
এই ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় এবার সিনেমাটি পৌঁছে গেছে ইতালিতে। ইতালির রাজধানী রোমে ‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে গত সোমবার (০৬ এপ্রিল) সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, রোমে মুক্তির প্রথমদিনেও দর্শকের ভালো সাড়া পেয়েছেন তারা। ‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। রোমান্টিক থ্রিলার গল্পের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তার নায়িকা হিসেবে আছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।
6 দিন আগে
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
2025-10-23
নব্বই দশকে বাংলাদেশে জনপ্রিয় ধারাবাহিক সিরিজ 'ম্যাকগাইভার' প্রচার করে বিটিভি। এরপর ‘আঙ্গাস ম্যাকগাইভার’ চরিত্রটিকে আপন করে নেয় শিশু–কিশোররা। সেই সময় বাংলাদেশে দেদার বিক্রি হয় ম্যাকগাইভারের ছবিসংবলিত খাতা, ভিউকার্ড আর স্টিকার। ম্যাকগাইভার হওয়ার স্বপ্ন দেখতো শিশু–কিশোররা। বিশ্বজুড়ে সাড়া ফেলানো টিভি সিরিজ ম্যাকগাইভার ১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর প্রচারে আনে এবিসি নেটওয়ার্ক। সাত বছর পর ১৯৯২ সালের ২১ মে সিরিজটির প্রচার শেষ হয়। পেশায় গুপ্তচর। বিপদে পড়লে হাতের কাছে যা মেলে, তা দিয়ে তৈরি করে ফেলেন জটিল সব যন্ত্র। আর সেসব যন্ত্র দিয়ে বড় বড় সব কাজ করে ফেলেন—ম্যাকগাইভার। ‘ম্যাকগাইভার’ চরিত্রটিকে প্রাণ দেন- মার্কিন অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন। তবে ম্যাকগাইভার নামেই দর্শক তাকে চেনেন এবং জানেন। যদিও তিনি এর আগে টেলিভিশন সোপ অপেরা জেনারেল হসপিটাল–এ ড. জেফ ওয়েবার চরিত্র করে খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৯২ পর্যন্ত ম্যাকগাইভার সিরিজে কাজ করেন। ১৯৯৭ সালে আরেক মার্কিন টিভি সিরিজ স্টারগেট এসজি-১–এ কাজ শুরু করেন অ্যান্ডারসন। তিনি ২০০৭ সাল পর্যন্ত স্টারগেট এসজি-১-এ কাজ করেন। ২০১৩ সালে মার্কিন টেলিভিশন সিটকম ডোন্ট ট্রাস্ট দ্য বি—ইন অ্যাপার্টমেন্ট টোয়েন্টি থ্রির একটি পর্বে অ্যান্ডারসনকে দেখা যায়। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। তখন মেয়ে ওয়াইলির বয়স ১৫ বছর। মূলত মেয়েকে সময় দিতেই অভিনয় ছাড়েন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন তৌসিফ মাহবুব
‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন তৌসিফ মাহবুব
2025-09-10
‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারের শুরুর দিকে তারকাবহুল এই ধারাবাহিকটিতে নেহাল চরিত্রে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। মাঝে তাকে কয়েকটি সিজনে দেখা যায়নি। দর্শক চাহিদায় ফের ধারাবাহিকটিতে যুক্ত হলেন তৌসিফ। গতকাল মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয়- ‘ব্যাচেলর পয়েন্ট-৫’-এ থাকছেন এই অভিনেতা। সংবাদ সম্মেলনে তৌসিফ বলেন, এত নার্ভাস কখনো হয়নি। পাঁচ বছর ধরে সবার একটি প্রশ্ন প্রতিদিন শুনতে হয়েছে। দর্শকদের এত ভালোবাসা নেহালকে ফেরত আনতে বাধ্য করেছে। যারা নেহালকে ভুলেনি সবাইকে ধন্যবাদ। আমি নিজেও অপেক্ষা করেছিলাম ফেরার জন্য। এমনভাবেই ফিরতে চেয়েছিলাম।
অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ: সাফের সেরা গোলরক্ষক মেঘলা
অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ: সাফের সেরা গোলরক্ষক মেঘলা
2025-09-01
গতকাল অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। তবে পয়েন্টে পিছিয়ে থাকায় শিরোপা উঠেছে শেষ ম্যাচে হারা ভারতের হাতেই। এই আসরে শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জন রয়েছে বাংলাদেশের গোলরক্ষক মেঘলার। এবারের সাফের আসরের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের মেঘলা। অন্যদিকে ফেয়ারপ্লে পুরস্কার উঠেছে বাংলাদেশের হাতে। আসরে বাংলাদেশের পারফরমেন্স ধারাবাহিক ছিল না। প্রথম ম্যাচে ভারতের কাছে হার এবং ভুটানের বিপক্ষে এক ম্যাচে ড্র করায় শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের।