আর্কাইভ
লগইন
হোম
ডিম
উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ঝুঁকিতে দেশের পোল্ট্রি শিল্প
গত পাঁচ বছরের ব্যবধানে দেশের পোল্ট্রি খাতে উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এর মধ্যে সবচেয়ে বেশি খরচ বেড়েছে চলতি বছরে। এর সরাসরি প্রভাব পড়েছে তৃণমূল খামারে। ব্যয়ের সঙ্গে আয়ের অঙ্ক না মেলায় খামার বন্ধ করে বেকার হয়ে পড়ছেন হাজার হাজার খামারি। চলতি বাজেটে এক লাফে কর্পোরেট কর ১৫ থেকে বাড়িয়ে ২৭.৫ শতাংশ বৃদ্ধিসহ সব ধরনের কর ও শুল্ক বাড়িয়ে দেওয়ায় এবং দফায় দফায় পোল্ট্রির খাদ্যসহ অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের উদীয়মান প্রায় ৫০ হাজার কোটি টাকার পোল্ট্রি শিল্প।
2026-04-07
 ডিম সেদ্ধ নাকি ভাজা খাবেন, কীভাবে খেলে বেশি পুষ্টিগুণ?
ডিম সেদ্ধ নাকি ভাজা খাবেন, কীভাবে খেলে বেশি পুষ্টিগুণ?
2025-09-28
ডিম কমবেশি সবারই প্রিয় খাবার। সেটি একেকজন একেক রকমভাবে খেয়ে থাকেন। কেউ সেদ্ধ, কেউ ভাজা-অমলেট, আবার কেউ পোচ করে খান। যেহেতু ডিম একটি সুপারফুড, সেহেতু এর পুষ্টিগুণ নিয়েই কথা। ডিম প্রোটিনের উৎকৃষ্ট উৎস। এই প্রোটিন পেশি মেরামতের জন্য গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে থাকে এবং শরীরের উন্নতি ঘটায়। এই বিষয়ে পুষ্টিবিদরা বলেছেন, ডিমে রয়েছে ভিটামিন বি১২, বায়োটিন, থায়ামিন ও সেলেনিয়াম। ডিমে আছে ৯টি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ডিমে ভিটামিন ডি, বি১২ ও রাইবোফ্লাবিন থাকে। এই উপাদানগুলো দেহে শক্তি উৎপাদনে সাহায্য করে। ডিমের অ্যান্টি-অক্সিডেন্ট চোখের জন্য ভালো উৎস। ডিমের স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি ভালো কোলেস্টেরল অর্থাৎ হাইডেনসিটি লিপোপ্রোটিন (এইচডিএল) বাড়াতে সাহায্য করে। এছাড়া ডিমে রয়েছে লুটেইন, যা ত্বকের আর্দ্রতা ও নমনীয়তা বাড়ায়।