অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল
সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে অতীতের বদনাম মুছে ‘নতুন বাংলাদেশ’ প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় পিছিয়ে পড়া বরিশাল বিভাগকে মূলধারায় নিয়ে আসতে নিজের নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী।
সমিতির সভাপতি জহিরুল হক রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও দপ্তর সম্পাদক মিজান শাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।