আর্কাইভ
লগইন
হোম
মসজিদ
জাতীয় সংসদ মসজিদে ওজুর পানি না পাওয়ার অভিযোগ ব্যারিস্টার আরমানের
জাতীয় সংসদের মসজিদে ওজু করতে গিয়ে পানি পাননি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। গতকাল রোববার (২৯ মার্চ) এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, ‘সংসদ মসজিদে ওজু করতে গিয়ে দেখি পানি নেই। এখন বুঝতে পারছি- আমার ধৈর্যই পরীক্ষা নেওয়া হচ্ছে! ধৈর্য দাও খোদা!’ তবে এই ঘটনা কবে ঘটেছে সেটি ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য উল্লেখ করেননি পোস্টে।
2 দিন আগে
ফ্রান্সে বাংলাদেশি মসজিদ ও ইসলামি সেন্টারের পুরস্কার বিতরণ
ফ্রান্সে বাংলাদেশি মসজিদ ও ইসলামি সেন্টারের পুরস্কার বিতরণ
2025-07-08
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের আয়োজনে মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ জুলাই (রোববার) প্রতিষ্ঠানের হল রুমে এই অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলা হয়, ইউরোপের উন্নত দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। এদেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও দেশের আইনের সাথে সমন্বয় রেখে শিশুদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখানোর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার। এখানে মক্তব, হিফজ বিভাগ ও নৈতিকতা শিখানোর সুব্যবস্থা রয়েছ।