আর্কাইভ
লগইন
হোম
কিশোরগঞ্জ
সৌদি আরবে ২ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা
সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিরীহ মানুষের প্রাণহানি রোধে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত। নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বাচ্চু মিয়া এবং টাঙ্গাইল জেলার সখীপুরের মোশাররফ হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ইতোমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।
2026-03-10
ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাসিনার নামে ‘চিরকুট’
ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাসিনার নামে ‘চিরকুট’
2025-08-31
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারের সাথে বেশ কিছু চিরকুট পাওয়া গেছে। এবার ৪ মাস ১৭ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে রেকর্ড ৩২ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। মনোবাসনা পূর্ণ করতে অনেকে টাকার সঙ্গে বিভিন্নজন চিরকুট ফেলেছেন দানবাক্সে। সেসব চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দানবাক্সে ফেলা একটি চিরকুট নামপরিচয়হীন একজন লিখেছেন—ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখ আল্লাহ। অনেক আলেমকে কষ্ট দিছে। আমার প্রিয় সাঈদীকে অনেক অত্যাচার করছে। হে আল্লাহ আমার প্রিয় বাংলাদেশে একজন ওমর (রা.) এর মতো শাসক পাঠাও।
ভিক্ষাবৃত্তি না ছাড়ায় বাবাকে হত্যা অভিযুক্ত ছেলে আটক
ভিক্ষাবৃত্তি না ছাড়ায় বাবাকে হত্যা অভিযুক্ত ছেলে আটক
2025-06-24
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় নিজ ঘর থেকে হাফিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের রিকশাচালক ছেলে আল আমিনকে (২৬) আটক করা হয়েছে। গতকাল সোমবার (২৩ জুন) ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী এ তথ্য জানান। এর পূর্বে গত রোববার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ভাড়া বাসায় হত্যার শিকার হন হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তি। নিহত হাফিজ উদ্দিন পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।