কক্সবাজার সৈকতে ভেসে এলো এক মৃত ডলফিন
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন। গতকাল শনিবার (১৪ মার্চ) সকালে সৈকতের বালুচরে অর্ধগলিত অবস্থায় ডলফিনটিকে দেখতে পান লাইফগার্ড কর্মীরা।
লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু জানান, সকালে টহলের সময় সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় ডলফিনটিকে পড়ে থাকতে দেখা যায়। ডলফিনটির দৈর্ঘ্য ৬ ফুটেরও বেশি। আকার ও গঠন দেখে ধারণা করা হচ্ছে, এটি ইরাবতি জাতের ডলফিন।