আর্কাইভ
লগইন
হোম
নেটিজেনরা
আলোচনায় সালমানের ছেঁড়া জুতা, দাম প্রায় ২ লাখ টাকা!
সম্প্রতি বলিউড ভাইজান অভিনেতা সালমান খানের একটি লুক ভাইরাল হয়। সেখানে ছেঁড়া জুতা পায়ে দেখা যায় এই অভিনেতাকে। যা নিয়ে সামাজিকমাধ্যমে জোর আলোচনা শুরু হয়েছে। শত শত কোটি টাকার মালিক সালমান খানের পায়ে এমন ছেঁড়া জুতা দেখে বিস্ময়ের শেষ নেই নেটিজেনদের। প্রশ্ন উঠেছে, সত্যি কি ফাটা, ছেঁড়া জুতা পরে বাইরে বেরিয়েছেন এই তারকা অভিনেতা? সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, স্পেনের বিলাসবহুল জুতার ব্র্যান্ড ব্যালেনসিয়াগা সালমানের জুতা জোড়া তৈরি করেছে। এই বুটগুলো ব্র্যান্ডটির ‘ডিস্ট্রেসড কাউবয়’ কালেকশনের অংশ, যা ইচ্ছাকৃতভাবে জীর্ণ ও রাগেড লুক দেওয়া হয়। ফ্যাশন জগতে এটি এখন জনপ্রিয় একটি ট্রেন্ড। জানা গেছে, এসব বুটের দাম ১.২ থেকে ১.৫ লাখ রুপি হয়ে থাকে। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৮ হাজার থেকে ১ লাখ ৯৮ হাজার টাকা (অর্থাৎ ২ লাখের কাছাকাছি)।
2026-04-09
আমি চাই না নাতনি বিয়ে করুক: জয়া বচ্চন
আমি চাই না নাতনি বিয়ে করুক: জয়া বচ্চন
2025-12-04
সমালোচনা-বিতর্ক যেন নিত্যসঙ্গী বলিউড অভিনেত্রী জয়া বচ্চনের। পাপারাজ্জিদের কড়া ভাষায় শাসন, নিজের মন্তব্যে বহুবার নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক ও অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবার আলোচনায় জয়া বচ্চন। ‘গুড্ডি’ খ্যাত অভিনেত্রী বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নেটিজেনদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন। অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ বেউ বলছেন- এটাই জয়া, নিজের মতপ্রকাশে আপোসহীন। জয়া বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আমি চাই না নভ্যা বিয়ে করুক। বর্ষীয়ান অভিনেত্রী আরও বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ— এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমেছে।
এবার শাকিব খানের সিনেমায় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ
এবার শাকিব খানের সিনেমায় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ
2025-11-10
ঢালিউড সুপারস্টার অভিনেতা শাকিব খান মানেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা। 'সোলজার' সিনেমার আলোচনার মাঝেই আবার নতুন করে সিনেমার খবর। শুটিং শুরু হয়েছে ‘প্রিন্স’ সিনেমার। এই সিনেমা নিয়েও শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। যার ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে, কিং খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শক্তিমান বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। এই খবরে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। খবর যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে।
‘সোলজার’-এর লুকে শাকিব প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়
‘সোলজার’-এর লুকে শাকিব প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়
2025-11-09
ঢালিউড সুপারস্টার অভিনেতা শাকিব খানকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়। যদিও শাকিব খান ছাড়া আর কোনো নায়ককে সেভাবে দেখা যায় না সিনেমা ইন্ডাস্ট্রিতে। শাকিবই এক এবং অদ্বিতীয়। তার হারাবার নয়; তিনি একের পর এক নতুন চমক নিয়ে, নতুন লুকে পর্দায় হাজির হচ্ছেন। কিন্তু এর মাঝেই নেটিজেনদের মাঝে অভিনেতার বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠে। সম্প্রতি অভিনেতার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে এসেছে। এই নিয়ে  সিনেমাপ্রেমী দর্শকদের আগ্রহ তুঙ্গে। এমন সময়ে যে লুকে হাজির হলেন শাকিব খান, তার সেই লুক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।