আর্কাইভ
লগইন
হোম
কোচ
চ্যাম্পিয়ন কোচ আলফাজকে সরালো মোহামেডান স্পোর্টিং ক্লাব
একটি ক্লাব, একটি ইতিহাস, আর সেই ইতিহাসে জড়িয়ে থাকা এক লড়াকু মানুষের নাম আলফাজ আহমেদ। মাত্র এক মৌসুম আগে যার হাত ধরে দীর্ঘ ২৩ বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জিতেছিল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, সেই মানুষটিকেই চলতি মৌসুমের মাঝপথে বিদায় জানালো ক্লাবটি। সাফল্যের উচ্ছ্বাস যেন খুব দ্রুতই হারিয়ে গেল বাস্তবতার কঠিন দেওয়ালে। সবকিছুর সূচনা চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর বিপক্ষে ২-১ গোলের হারের পর। ম্যাচটিতে শুধু হার ছিল না, ছিল সমালোচনার বিস্ফোরণ। চলতি লিগে ১২ ম্যাচে মাত্র ২টি জয়-এই পরিসংখ্যানই শেষ পর্যন্ত হয়ে উঠলো সিদ্ধান্তের ভিত্তি।
3 ঘন্টা আগে
‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি’: হামজা চৌধুরী
‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি’: হামজা চৌধুরী
2025-11-19
বাংলাদেশ ২২ বছর পর গতকাল মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারলো ভারতীয় ফুটবল দল। দীর্ঘ অপেক্ষার পর দেশের ১৮ কোটি মানুষকে খুশি করতে পেরে উচ্ছ্বসিত হামজা চৌধুরী। ভারতকে হারানোর পর কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা চৌধুরীকে নিয়ে। সংবাদ সম্মেলনে তাই বিশাল হাসিমুখ নিয়ে বসেন হামজা এবং প্রথমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর একের পর এক প্রশ্ন তাকে। বাংলাদেশের জার্সিতে ৭ম ম্যাচে জয় পাওয়া হামজা বললেন, ‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করতে পেরেছি। পৃথিবীর আর কোথাও এটা হয়তো সম্ভব নয়। তাই এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে।’ ‘হ্যাঁ। মানুষ খুশি। একটা লম্বা সময় পর। তাও দুই যুগের কাছাকাছি। ২০০৩ সালের পর ভারতের বিপক্ষে জয় এলো ২০২৫ সালে। এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নেওয়ার কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে ভারতকে হারানোর পর। আগের ম্যাচগুলোর মতো শেষ মুহূর্তে আমরা আর ম্যাচ হারাইনি বা পয়েন্ট হাতছাড়া করিনি। কারণ, আমরা বিশ্বাস করেছিলাম যে সবাই মিলে পরিস্থিতি সামলাতে পারবো। খেলোয়াড়দের জন্য, স্টাফদের জন্য আমি ভীষণ খুশি। এত পরিশ্রমের পর দলটির এমন বড় কিছু পাওয়ারই কথা ছিল,’ যোগ করেন তিনি।