আর্কাইভ
লগইন
হোম
বিবিসি
এবার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গতকাল মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। বিবিসি ভেরিফাই এই ছবির যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে। কনস্যুলেটের কয়েক মিটার দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি কনস্যুলেটে ওপরে আছড়ে পড়েছে। অন্য আরেকটি ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।
2026-03-04
ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস: ইসরাইলি সাবেক জেনারেল গ্রেফতার
ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁস: ইসরাইলি সাবেক জেনারেল গ্রেফতার
2025-11-04
এক ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় গ্রেফতার হয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইন কর্মকর্তা মেজর জেনারেল ইফাত টোমের-ইয়েরুশালমি। ফাঁস হওয়া ঐ ভিডিওতে দক্ষিণ ইসরাইলের  তেইমান সামরিক ঘাঁটিতে এক ফিলিস্তিনি বন্দির ওপর ভয়াবহ নির্যাতনের চিত্র দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। টোমের-ইয়েরুশালমি গত সপ্তাহে সামরিক অ্যাডভোকেট জেনারেল পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, ভিডিও ফাঁসের সম্পূর্ণ দায়ভার তিনি নিচ্ছেন। পদত্যাগের দুইদিন পর গত রোববার (০২ নভেম্বর) তাকে তেল আবিবের উত্তরে একটি সমুদ্রসৈকত থেকে পুলিশ আটক করা হয়।
ঐতিহাসিক মুহূর্তে এনসিপির ‘বিচক্ষণতার অভাব’ হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঐতিহাসিক মুহূর্তে এনসিপির ‘বিচক্ষণতার অভাব’ হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
2025-10-18
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে, আজকে তার আরেকটা নিদর্শন দেখা গেল যে জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে দলগুলো সব এক হয়ে কাজ করতে পারে। যেসব দল এতে স্বাক্ষর করেনি, তারা আরো কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যাদের জুলাই ঘিরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের না থাকাকে ‘ভুল-বোঝাবুঝি’ বলে মনে করেন মির্জা ফখরুল। ‘আমাদের সঙ্গে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারা প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটায় সমস্যা আছে, সেটা আলোচনার মাধ্যমে, পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারত, সেটা নিয়ে আমরা পরে আরো বসতে পারতাম, কথা বলতে পারতাম। আমি মনে করি, এটা বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, না হলে তারা অবশ্যই এটা সই করত আজকে।’ তবে এটাকে বিভক্তি বলে মনে করছেন না বিএনপি মহাসচিব।
ইসরায়েলি দালালীর অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলি দালালীর অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর
2025-10-15
গত দুইবছর যাবৎ যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলকে সহায়তার অভিযোগে গাজায় প্রকাশ্যে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম সাফাক জানিয়েছে, গাজা সিটিতে এক ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, গত কয়েক সপ্তাহে হামাস অন্তত ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এর পূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজার অস্থায়ী প্রশাসনিক নিরাপত্তা বজায় রাখতে হামাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরই ৮ জনকে একসঙ্গে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের খবর আসে। খবর বিবিসির।