আর্কাইভ
লগইন
হোম
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা
মাত্র দেড় মাসের ব্যবধানে ভিন্ন সংস্করণের ক্রিকেট খেলতে আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ০৩ মে ঢাকায় পা রাখবে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল। এই সিরিজকে সামনে রেখে শনিবার ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি। ঘোষিত এই দলে বড় চমক হিসেবে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ৪ ক্রিকেটার আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মোহাম্মদ গাজী ঘড়ি। এর মধ্যে উইকেটরক্ষক-ব্যাটার গাজী ঘড়ি গত মাসেই বাংলাদেশ সফরে ওয়ানডে খেলে গেছেন।
2 দিন আগে
মাইলস্টোন ট্র্যাজেডি: আজ বাদ গান-বাজনা, কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান
মাইলস্টোন ট্র্যাজেডি: আজ বাদ গান-বাজনা, কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান
2025-07-22
রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে খুব একটা দূরে নয় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত শনিবার (১৯ জুলাই) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ের পর সেই স্কুলের অসংখ্য শিক্ষার্থী ভেসেছিল আনন্দে। কিন্তু পরদিন সকালেই নেমে আসে মর্মান্তিক এক দুর্ঘটনা—স্কুল চত্বরে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। মুহূর্তেই উল্টে যায় সব কিছু। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন, আহত হয়েছেন আরও অনেকে—অধিকাংশই শিশু। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশজুড়ে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও গভীরভাবে মর্মাহত। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিশুদের মৃত্যুর খবরে কেঁপে উঠেছে দেশের ক্রীড়াঙ্গনও।