আর্কাইভ
লগইন
হোম
পটুয়াখালী
পটুয়াখালীর দুমকিতে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম, ২ জন গ্রেফতার
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে নারীসহ ৫ জনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
4 দিন আগে
১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
2025-09-17
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে ১৭ নারীকে বিয়ের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার স্থলে দায়িত্বভার বুঝে নেবেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে। কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। বরিশাল বিভাগীয় উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি ই-মেইল পেয়েছি।
দেশের সমুদ্রবন্দরে ০৩ নম্বর, নদীবন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত
দেশের সমুদ্রবন্দরে ০৩ নম্বর, নদীবন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত
2025-09-03
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কায় সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে ৩ নম্বর সংকেত। অন্যদিকে, ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সংকেত। আজ বুধবার (০৩ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।