আর্কাইভ
লগইন
হোম
মেটা
এবার ইনস্টাগ্রাম ও ফেসবুক রিলসে যুক্ত হলো দারুণ ফিচার
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট দেখার সময় ‘লিঙ্ক ইন বায়ো’ শব্দগুচ্ছটি আমাদের সবারই খুব পরিচিত। এবার মেটা তাদের প্ল্যাটফর্মে এমন এক বৈপ্লবিক পরিবর্তন আনছে, যার ফলে ক্রিয়েটররা এখন থেকে তাদের রিলস ভিডিওতেই সরাসরি শপিং লিঙ্ক যুক্ত করতে পারবেন। ফলে দর্শকদের আর আলাদা করে প্রোফাইলে গিয়ে লিঙ্ক খুঁজতে হবে না।  এতে করে ফলোয়ারদের জন্য পছন্দের পণ্য কেনা সহজ হবে ও নির্মাতাদের আয়ের নতুন পথ খুলবে।
2026-03-28
কিশোর-কিশোরীরা যেসব কন্টেন্ট বেশি দেখে ইনস্টাগ্রামে
কিশোর-কিশোরীরা যেসব কন্টেন্ট বেশি দেখে ইনস্টাগ্রামে
2025-10-22
ডিজিটাল যুগে ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীরা খাবারজনিত মানসিক ব্যাধি-সম্পর্কিত কনটেন্ট ৩ গুণ বেশি দেখছে— এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মেটার নিজস্ব এক গবেষণা প্রতিবেদনে। মেটার জরিপ অনুযায়ী, যেসব কিশোর-কিশোরী নিজেদের শরীর নিয়ে হতাশ, তারা ইনস্টাগ্রামে শরীরকেন্দ্রিক কনটেন্ট বেশি দেখছে। এসব পোস্টে দেহের নির্দিষ্ট অঙ্গ যেমন- বুক, উরু ও নিতম্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গবেষণায় এমন সব ভয়াবহ কনটেন্টও পাওয়া গেছে, যেগুলোর মধ্যে ছিল অন্তর্বাস পরা অতিমাত্রায় রোগা নারীর ছবি, নিজের গলা কেটে ফেলা এক নারীর ছবি এবং কান্নারত এক চরিত্রের অঙ্কন— যার পাশে লেখা ছিল, ‘আমি কখনোই তুলনীয় নই’ ও ‘সব শেষ করে দাও’। এসব কনটেন্ট এতটাই সংবেদনশীল যে মেটার গবেষকরা সেগুলোতে ‘সেনসেটিভ কনটেন্ট’ লেবেল যুক্ত করতে বাধ্য হন।
”ইএসপিএন ক্রিকইনফো” জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ
”ইএসপিএন ক্রিকইনফো” জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ
2025-10-16
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ করেছে বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই কথা জানান। এর পূর্বে, গত সোমবার (১৩ অক্টোবর) অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে ইমেইল করা হয়েছে বলে জানিয়েছিলেন বিশেষ সহকারী। তিনি লেখেন, দেশের সব পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা, কনটেন্ট ক্রিয়েটর ও সেলিব্রেটিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনোভাবেই জুয়া, বেটিং, পর্নোগ্রাফি বা অনৈতিক পণ্য ও সেবার প্রচারে অংশগ্রহণ না করেন এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।