আর্কাইভ
লগইন
হোম
কনটেন্ট ক্রিয়েটর
এবার ইনস্টাগ্রাম ও ফেসবুক রিলসে যুক্ত হলো দারুণ ফিচার
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট দেখার সময় ‘লিঙ্ক ইন বায়ো’ শব্দগুচ্ছটি আমাদের সবারই খুব পরিচিত। এবার মেটা তাদের প্ল্যাটফর্মে এমন এক বৈপ্লবিক পরিবর্তন আনছে, যার ফলে ক্রিয়েটররা এখন থেকে তাদের রিলস ভিডিওতেই সরাসরি শপিং লিঙ্ক যুক্ত করতে পারবেন। ফলে দর্শকদের আর আলাদা করে প্রোফাইলে গিয়ে লিঙ্ক খুঁজতে হবে না।  এতে করে ফলোয়ারদের জন্য পছন্দের পণ্য কেনা সহজ হবে ও নির্মাতাদের আয়ের নতুন পথ খুলবে।
2026-03-28
পর্তুগালের লিসবনে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’ শুরু
পর্তুগালের লিসবনে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’ শুরু
2025-11-11
সারা বিশ্বের প্রযুক্তি উদ্যোগের অন্যতম বৃহৎ মিলনমেলা ‘ওয়েব সামিট ২০২৫’ গতকাল সোমবার (১০ নভেম্বর) পর্তুগালের লিসবনে শুরু হয়েছে। ৭০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী, ২,৫০০ স্টার্টআপ, ৯০০ বক্তা ও ১,০০০ এর বেশি বিনিয়োগকারী জমায়েত হয়েছেন প্রযুক্তি আর উদ্ভাবনের নতুন সীমানায় পৌঁছাতে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রাভ পশ্চিমা প্রযুক্তি শ্রেষ্ঠত্বের অবসানের ঘোষণা দিয়ে বলেন, বর্তমানে চীন রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার নেতৃত্বে দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, ইউরোপেও উদ্ভাবনের কেন্দ্র পূর্বাঞ্চলে সরে যাচ্ছে, যেখানে এখন পোল্যান্ডে সবচেয়ে বেশি স্টার্টআপ জন্ম নিচ্ছে। লিসবন সিটি করপোরেশনের প্রেসিডেন্ট কার্লোস মোয়েদা জানান, এই শহরে ইতোমধ্যেই ১৬টি ইউনিকর্ন প্রতিষ্ঠিত হয়েছে এবং এ সপ্তাহেই নতুন ১৭তম ইউনিকর্ন ঘোষণা হবে। তিনি বলেন- প্রযুক্তি, সংস্কৃতি, শিল্প এবং সামাজিক ন্যায়বিচার— সব মিলিয়ে লিসবন হয়ে উঠছে নতুন উদ্ভাবনের কেন্দ্রবিন্দু।
 হিরো আলম একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন
হিরো আলম একের পর এক বিয়ের প্রস্তাব পাচ্ছেন
2025-10-20
এই মুহূর্তে কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম তার দাম্পত্য কলহের কারণে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছেন। তিনি তার তৃতীয় স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে ৩ তালাক দিয়েছেন। গত শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। এদিকে হিরো আলম রিয়া মনিকে তালাক দেওয়ার পর থেকেই অনেক নারী তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, রিয়া মনিকে তালাক দেওয়ার পর থেকে মেসেঞ্জারে প্রবেশ করতে পারছি না। অনেক মেয়ে মেসেজ করছে। তারা আমাকে বিয়ে করতে চায়। আমি এই ভালোবাসা ও আগ্রহকে সম্মান করি বলে জানান এই কনটেন্ট ক্রিয়েটর।
দুধ দিয়ে গোসলে শরীরের কি কি উপকার হয়?
দুধ দিয়ে গোসলে শরীরের কি কি উপকার হয়?
2025-10-19
দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে ৩ তালাক দিয়েছেন। গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিক ৩ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন এই কনটেন্ট ক্রিয়েটর। এই মুহূর্তে হিরো আলম তার দাম্পত্য কলহের কারণে সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। তিনি তার তৃতীয় স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়ে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন। দুধ দিয়ে গোসল করে নিজেকে শুদ্ধ করার ঘটনা শুধু দেশেই নয়; বিদেশেও এমন দেখা যায়। প্রশ্ন হচ্ছে— দুধ নিয়ে গোসল আসলে কি হয়? ভারতীয় উপমহাদেশে দুধ দিয়ে গোসলের মাধ্যমে পবিত্র হওয়ার ধারণা প্রাচীনকাল থেকে চলে আসছে। এটিকে শুদ্ধতার প্রতীক হিসেবে সবাই দেখে থাকে। উপমহাদেশ ছাড়াও বিভিন্ন দেশে বা সংস্কৃতিতে দুধ দিয়ে গোসল করার রেওয়াজ ছিল। প্রাচীনকালে রোমানরাও ত্বক কোমল রাখতে নিয়মিত দুধ মিশ্রিত পানিতে গোসল করতেন। মিশরের রানি ক্লিওপেট্রাও দুধ দিয়ে গোসল করে তার অপরূপ সৌন্দর্য ধরে রেখেছিলেন। তবে আসলেই কি এর কোনো উপকার আছে?