আর্কাইভ
লগইন
হোম
সাবেক অধিনায়ক
ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার ঘোষণা: চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার (০৩ এপ্রিল) মালদ্বীপে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে জয় নিশ্চিত করে শিরোপা জিতে নেয় তারা। এই সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেন, যদিও নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করেননি। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বে রয়েছেন। দায়িত্ব নেওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এমন বড় সাফল্য আসায় তিনি তাৎক্ষণিকভাবে পুরস্কার ঘোষণা করেন। উল্লেখ্য, কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন তিনি অনলাইনে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
2026-04-04
বাংলাদেশ আইসিসি থেকে বছরে কত টাকা পায়?
বাংলাদেশ আইসিসি থেকে বছরে কত টাকা পায়?
2026-01-13
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে জানান, আইসিসি থেকে বিসিবি প্রতি বছরে নিজেদের মোট রাজস্ব আয়ের ৯০ শতাংশেরও বেশি অর্থ পায়। যে কারণে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থের বিষয়টি চিন্তা করা প্রয়োজন। এই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছে, আইসিসি থেকে বিসিবি প্রতিবছর মোট রাজস্বের প্রায় ৫৫-৬০ শতাংশ পেয়ে থাকে। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে বোর্ডের অভ্যন্তরীণ আয় কিছুটা কমলেও আইসিসি থেকে প্রাপ্ত অর্থ কখনোই মোট আয়ের ৯০ শতাংশের বেশি নয়।’
ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বলতেন, খেলাই তারুণ্যের মূলমন্ত্র
ক্রীড়ানুরাগী খালেদা জিয়া বলতেন, খেলাই তারুণ্যের মূলমন্ত্র
2025-12-31
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন ক্রীড়ানুরাগী। আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মতো শোকাহত ক্রীড়াঙ্গনের সবাই। খালেদা জিয়ার আপন খালাতো বোন সাবেক তারকা অ্যাথলেট শামীমা সাত্তার মিমু তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেন, ‘নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিল। আমার আপন খালাতো বোন তিনি। যদিও আমি রাজনীতিতে কখনো জড়াইনি। উনাদের পরিবারের সবাই খেলাধুলা ভালোবাসতো। তারেক জিয়া ছোটবেলায় ক্রিকেট ও ফুটবল খেলতেন। আরাফাত রহমান কোকো বিসিবির সভাপতি ছিলেন। খেলাধুলা প্রচণ্ড ভালোবাসতেন খালেদা জিয়া।’ তিনি যোগ করেন, ‘আমার সঙ্গে দেখা হলেই খালেদা জিয়া বলতেন, খেলাধুলা নিজে করবি, অন্যদেরকেও উৎসাহিত করবি। খেলাধুলা করলে নাম হয়। বিদেশে রাষ্ট্রকে পরিচয় করিয়ে দেন একজন ক্রীড়াবিদ। খেলাই তারুণ্যের মূলমন্ত্র।’
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
টেস্টে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম
2025-11-22
মিরপুর টেস্ট শুরু হওয়ার আগেই এটাই হয়ে উঠেছিল মুশফিকুর রহিমের ম্যাচ। কারণ এই ম্যাচেই প্রথম বারের মতো কোনো বাংলাদেশি ক্রিকেটার নামতেন তার শততম টেস্টে। আর সেই ম্যাচকেই নিজের করে নিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। প্রথম ইনিংসে করেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও ছুঁয়ে ফেলেন ফিফটি। আজকে দিনের শুরুতেই নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেলে মুশফিক ব্যাট করতে আসেন। তিনি যখন ১৭ রানে খেলছিলেন তখন একটি ক্যাচ তুলে দেন। কিন্তু অভিষিক্ত কারমাইকেল সেই ক্যাচ হাতে রাখতে পারেননি। এরপর থেকে মুশফিক খুব শান্ত ক্রিকেট খেলেন। মধ্যাহ্ন বিরতির সময় তিনি ফিফটি থেকে ছয় রান দূরে ছিলেন। বিরতি শেষে খুব দ্রুত তিনি ফিফটি পূর্ণ করেন।