আর্কাইভ
লগইন
হোম
ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া জমি সংক্রান্ত বিরোধে ছেলের হাতে বাবা খুন
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও নাতিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটকরা হলেন- নিহতের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম এবং নাতি ইব্রাহিম খলিল।
3 ঘন্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
2025-11-11
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার় ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে ঘুমন্ত চালক জুলহাস মিয়া (৩৫) মারা গেছেন। গতকাল সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান জানান, কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহণ নামের একটি বাসে আগুন দেয়। বাসটি পুড়ে যায়। এই সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলেই পুড়ে মারা যান। 
বিকালেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে
বিকালেই নেমে এলো সন্ধ্যা, রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে
2025-11-01
ঢাকার আকাশে বিকালেই নেমে আসে সন্ধ্যা। আজ শনিবার (০১ নভেম্বর) মাসের শুরুতেই বৃষ্টির দেখা পেয়েছে ঢাকাবাসী। মুষলধারে ঝরতে থাকে বৃষ্টি। রাস্তায় চলাচল করা গাড়িগুলোতে হেডলাইট জ্বলতে দেখা গেছে। এমন বৃষ্টিতে বিপাকে পড়েন অফিসফেরত সাধারণ মানুষ। আচমকা এমন ধারায় অনেককেই ভিজতে দেখা গেছে। এছাড়াও টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে আজ সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও আশপাশের অঞ্চলে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে।
ঢ্যাঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন
ঢ্যাঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন
2025-10-26
সবজি ঢ্যাঁড়শ গাছ থেকে পাটের মতো আঁশ উৎপাদন করেছেন কৃষক আব্দুল মোতালিব। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতিষা গ্রামের মৃত আব্দুল মান্নানের (মুন্নাছ) ছেলে। সেই আঁশ দেখার জন্য দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় করছেন তার বাড়িতে। পাটের চেয়েও শক্ত, সুন্দর হওয়ায় কৃষকদের মাঝে এ আঁশ ব্যবহার ও বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হয়েছে। কৃষিবিদরা বলছেন, এর মাধ্যমে দেশে ‘ঢ্যাঁড়শের আঁশ’ উৎপাদন এবং কৃষিকাজে ব্যবহারের সূচনা হলো। আব্দুল মোতালিব একজন বর্গাচাষি। তিনি বলেন, মাত্র এক শতাংশ জমিতে ১২০-১৩০টি ঢ্যাঁড়শ বীজ লাগাই। শতাধিক গাছ বড় হয়। প্রায় ৩৫ কেজি ঢ্যাঁড়শ হয়। ভারি বর্ষণের কারণে জমিতে পানি জমে গেলে গাছগুলো মরে যায়। প্রতিবেশী মফিজ উদ্দিন চাচার সঙ্গে কথা বলে লম্বা ও পুষ্ট গাছগুলো পাটের মতো ৭ দিন পানিতে ডুবিয়ে রাখি (জাগ দিই)। এরপর ঢ্যাঁড়শ গাছের ছাল পচে পাটের আঁশের মতো আঁশ ছাড়িয়ে রোদে শুকাই। আব্দুল মোতালিব আরও বলেন, এখন তো দেখি ঢ্যাঁড়শের আঁশ পাটের আঁশের চেয়েও সুন্দর হয়েছে। ৮-৯ ফুট লম্বা হওয়ায় প্রতিটি গাছে অনেক আঁশও পাওয়া গেছে। দড়ি বা পাটজাতীয় পণ্য তৈরিতেও ব্যবহার করা যায়। অনেক শক্তিশালী। এই আঁশের তৈরি রশি নিয়ে আমরা অনেকেই টানাটানি করেছি, ছেঁড়া যায়নি। ফলে পাটের আঁশের মতো ঢ্যাঁড়শের আঁশও বাজারজাত করা সম্ভব।