ফ্রান্সে এমসি ইনস্টিটিউটের সুধী সমাবেশ
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে ইসলামী শিক্ষা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরতে মাল্টি কালচারাল (এমসি) ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১২ এপ্রিল) বিকেলে প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ওভারভিলিয়ে এলাকায় এমসি ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসে এই সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা এমসি ইনস্টিটিউটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং প্রবাসী সন্তানদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।