আর্কাইভ
লগইন
হোম
নরসিংদী
বৃষ্টির পর আবারও সারাদেশে ফিরেছে শীতের আমেজ
গত দুইদিনে সারাদেশে বৃষ্টির পর আবারও শীতের আমেজ ফিরেছে। এতে কিছুদিন আগে তুলে রাখা শীতের পোশাক আবারও বের করতে বাধ্য হয়েছেন অনেকে। আজ সোমবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কয়েক জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল রোববার (২২ মার্চ) তাপমাত্রা খানিকটা বাড়লেও গত শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে আসে।
2 দিন আগে
নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা
নরসিংদীতে ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা
2025-07-01
নরসিংদী জেলার সদর উপজেলায় রিজভী (৩৫) নামে এক ডিশ ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে ছিলেন রিজভী। ঐসময় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে। পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।